জবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জবির বাসে র‍্যাগিং প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নিবে প্রশাসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) যানবাহনে যাতায়াতকারী ছাত্রছাত্রী র‍্যাগিংয়ের সঙ্গে জড়িত প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীর আগমন উপলক্ষে সাম্প্রতিক সময়ে নবীন শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। ফলে অনেক ছাত্রছাত্রী ক্লাসে মনোনিবেশ করতে পারছে না। এ ধরনের কার্যক্রম র‍্যাগিংয়ের পর্যায়ে পড়ে। যা শৃঙ্খলা পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ। পরে এ ধরনের কার্যক্রম অর্থাৎ র‍্যাগিংয়ের সঙ্গে জড়িত প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে পরিবহন প্রশাসক সহযোগী অধ্যাপক তারেক বিন আতিক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয়। ফলে অনেক শিক্ষার্থী বাসে আসা-যাওয়া করেন। কিন্তু বাসে যাতায়াতকারী প্রথম বর্ষের শিক্ষার্থীদের হেনস্তা করা হচ্ছে। ইতোমধ্যে আমরা দুইটি অভিযোগ পেয়েছি। এই অভিযোগের ভিত্তিতে বিজ্ঞপ্তিসহ ক্যাম্পাসে বাসেও র‍্যাগিং বন্ধের ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা চাই এই বাস এবং ক্যাম্পাসে র‍্যাগিং বন্ধ হোক। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১০

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১১

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১২

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৩

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৪

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৫

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৬

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৭

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৮

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৯

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

২০
X