ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৫:৪১ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আমাদের সঙ্গে রাষ্ট্রীয় প্রতারণা করা হয়েছে, বললেন বিসিএস প্রার্থীরা

বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমাবেশ করেন ৪৪তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমাবেশ করেন ৪৪তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

৪৪তম বিসিএসের প্রহসনমূলক চূড়ান্ত ফলাফলের প্রতিবাদ ও পিএসসি সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ৪৪তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারীরা।

শুক্রবার (০৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা।

৪৪তম বিসিএস প্রার্থীদের মুখপাত্র বিন ইয়ামিন মোল্লা বলেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতার যাওয়ার জন্য তড়িঘড়ি করছে অথচ এখনো পিএসসির মতো গুরুত্বপূর্ণ জায়গার সংস্কারের ব্যাপারে তারা কথা বলছে না।

তিনি বলেন, ৪৪তম বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রহসন করেছে। তারা ৮০০-এর অধিক পদের পুনরাবৃত্তি করেছেন। এতে করে ৮০০ তরুণের কর্মসংস্থান নষ্ট হয়েছে, স্বপ্ন ধ্বংস হয়েছে। ৪৫তম বিসিএসে ক্যাডার রিচয়েজের সুযোগ দেওয়া হলেও ৪৪তম বিসিএসে সে সুযোগ দেওয়া হয়নি। কেন আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে, আমরা কী দোষ করেছি?

বিসিএস প্রার্থী রাশেদ কবির বলেন, অন্তর্বর্তী সরকার আমাদের সঙ্গে রাষ্ট্রীয় প্রতারণা করেছে, আমাদের প্রতি অবিচার করা হয়েছে। তারা বিসিএসে পদ সংখ্যা না বাড়িয়ে পুনরায় একই পদে দুইবার নিয়োগ দিয়েছে।

পিএসএসি সংস্কারের জন্য ৪টি দাবি তুলে ধরেন রাশেদ কবির। দাবিগুলো হলো, সব প্রহসন বাদ দিয়ে ৪৪তম বিসিএসের রেজাল্ট পুনরায় প্রকাশ করতে হবে; নন-ক্যাডার বিধি ২৩ বাতিল এবং সম্ভব হলে ভাইভায় উত্তীর্ণ সবার চাকরির ব্যবস্থা করতে হবে; স্বচ্ছতার জন্য প্রিলি রিটেন ও ভাইবার নম্বর প্রকাশ করতে হবে এবং সব বিসিএসে প্রয়োজনীয় প্রস্তুতির জন্য যৌক্তিক সময় দিতে হবে।

এ সময় দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১০

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১১

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১২

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৩

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৪

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৫

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১৬

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১৭

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৮

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৯

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

২০
X