বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

জবির মার্কেটিং বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণিল আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ছবি : কালবেলা
বর্ণিল আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ছবি : কালবেলা

বর্ণিল আয়োজনে দিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও কেক কাটার মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। এরপর বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে আলোচনা সভা, ফান গেমস, বিতর্ক ও নাট্য প্রদর্শনী, পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক। আলোচনা সভার শুরুতে ‘জুলাই বিপ্লব ২০২৪’ এ শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

তিনি বলেন, মার্কেটিং শিক্ষার সামাজিক প্রাসঙ্গিকতা ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার ওপর গুরুত্বারোপ করেন।

উপাচার্য আরও বলেন, ‘অ্যালামনাই নেটওয়ার্ক প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির পাশাপাশি নতুন গ্র্যাজুয়েটদের জন্য ক্যারিয়ার গাইডলাইন ও ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া।

করপোরেট অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিইও সৈয়দ আলমগীর, রেকিট বেনকিজার বাংলাদেশের সেলস অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার সাইফ মুহাম্মদ আনোয়ার, প্রিয় শপের প্রতিষ্ঠাতা ও সিইও আশিকুর আলম খান এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের টিম লিডার আরিফ। তারা শিক্ষার্থীদের উদ্দেশে বাস্তব অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

এ ছাড়া অনুষ্ঠানে মার্কেটিং বিভাগে অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন, বিশ্ববিদ্যালয়ের অর্থ পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। প্রাণবন্ত এই অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের এ আয়োজন শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও করপোরেট প্রতিনিধিসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X