মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

১৭ জুলাই সন্ত্রাস প্রতিরোধ দিবস পালনের ঘোষণা ঢাবি উপাচার্যের

ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে জুলাই উইমেন্স ডে উদযাপনে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি : কালবেলা
ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে জুলাই উইমেন্স ডে উদযাপনে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাস মোকাবিলায় শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতিস্বরূপ ১৭ জুলাইকে সন্ত্রাস প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সোমবার (১৪ জুলাই) রাতে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে জুলাই উইমেন্স ডে উদযাপনকালে এ ঘোষণা দেন তিনি।

এ সময় ১৭ জুলাইয়ের পাশাপাশি ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থী দিবস পালনের ঘোষণা দেন উপাচার্য। একইসঙ্গে দিবস দুটো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি।

উপাচার্য বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪ জুলাই পালিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থী দিবস। এটিকে আমরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত করব।

তিনি আরও বলেন, ছাত্রলীগের সন্ত্রাস মোকাবিলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, সেটির স্বীকৃতিস্বরূপ ১৭ জুলাই সন্ত্রাস প্রতিরোধ দিবস পালন হবে। এটিও একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হবে।

জুলাই গণঅভ্যুত্থানে নারীদের বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ উদ্‌যাপিত হচ্ছে জুলাই উইমেন্স ডে। এ উপলক্ষে ঢাবিতে ১৪ জুলাই রাতব্যাপী চলছে নানা আয়োজন। পাশাপাশি, ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X