কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মহাসড়কে বসে সাংস্কৃতিক প্রতিবাদ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

মহাসড়কে বসেই বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আন্দোলন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
মহাসড়কে বসেই বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আন্দোলন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্পের ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। তৃতীয় দিনের মতো ঢাকা-পাবনা মহাসড়ক অবরুদ্ধ করে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

বুধবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে মহাসড়কে বসেই বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রতিবাদ জানান তারা।

এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবাদী গান, কবিতা ও নাটকের মাধ্যমে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি তুলে ধরেন। এ সময় দুই ঘণ্টাব্যাপী পাবনার সঙ্গে ঢাকাসহ উত্তর-পূর্ব অঞ্চলের বিভিন্ন জেলার সকল প্রকার যান চলাচল বন্ধ ছিল।

আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, সকল শর্ত পূরণ ও প্রমাণ সরবরাহের পরও ডিপিপির অনুমোদন কেন হচ্ছে না তা নিয়ে প্রশ্ন থেকে যায়। ৮ বছরে সাত দফা ডিপিপি সংশোধন করে ৯৩ শতাংশ কমিয়ে ৫১৯ কোটি টাকা করা হলেও সরকার কেন বরাদ্দ দিচ্ছে না সেটা ভেবে আমরা সংশয়ে আছি। তবে দ্রুত ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে জানান।

২০১৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ৯ বছরেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হয়নি। বছরের পর বছর স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করে আসলেও কোনো বরাদ্দ দেয়নি সরকার। চলতি বছরের ২০ জানুয়ারি থেকে আন্দোলন করে আসছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থীরা।

তখন সরকারের আশ্বাসে স্থগিত করা হয়। তবে সম্প্রতি পরিবেশ উপদেষ্টা প্রকল্প এলাকা পরিদর্শন করে প্রতিবেদন দেন। তারপরও একনেক সভায় এজেন্ডায় স্থান পায়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্পটি। ফলে ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস বর্জনের মাধ্যমে আবারও আন্দোলন শুরু হয়। ২৭ জুলাই থেকে প্রতিদিন দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X