জবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

জকসুর রোডম্যাপ চেয়ে আলটিমেটাম 

জকসুর রোডম্যাপ চেয়ে মানববন্ধনকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
জকসুর রোডম্যাপ চেয়ে মানববন্ধনকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

সম্পূরক বৃত্তি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (৩০ জুলাই) দুপুর দেড়টায় শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যানারে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির, ছাত্রফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্র সংসদ, আপ বাংলাদেশসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায়। মানববন্ধনে নেতারা দুই কার্যদিবসের মধ্যে রোডম্যাপ ঘোষণার আলটিমেটাম দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এ প্রশাসন আমরা এনেছি। যদি আপনারা আমাদের দাবি বাস্তবায়ন করতে না পারেন, আপনাদের আমরা গাড়িতে তুলে দিতে বাধ্য হবো। এ প্রশাসন ক্যাম্পাসে গত এক বছর কিছুই করতে পারেনি। হচ্ছে, হবে, প্রসেসিংয়ে আছে- এসব কথা আর বলা যাবে না।

ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বিএম আতিকুর রহমান তানজিল বলেন, কোনো অছাত্র, বয়োবৃদ্ধ দিয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে না। ছাত্রত্ব যাদের আছে, তাদের দিয়েই নির্বাচন দিতে হবে। আমাদের অতি শিগগিরই আবাসন ভাতা দিতে হবে। আমরা আর অজুহাত শুনব না।

দর্শন বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, ছয় মাস পার হলেও একটি ক্যাফেটেরিয়া সম্পূর্ণ করতে পারেনি। এ প্রশাসন আমরা এনেছি। যদি কাজ করতে না পারেন, আপনারা চলে যাবেন।

ছাত্র অধিকার শাখা সভাপতি একেএম রাকিব বলেন, আমরা ভেবেছিলাম আমাদের এই প্রশাসন অতি দ্রুত জকসুসহ আমাদের দাবিগুলো বাস্তবায়ন করবে। কিন্তু গত এক বছরে এ প্রশাসন শুধু জকসু নীতিমালাটি ইংরেজি থেকে বাংলা করতে সক্ষম হয়েছে। যদি জকসু নীতিমালা ইংরেজি থেকে বাংলা করতেই এক বছর লাগিয়ে দেয় তাহলে নির্বাচনের আয়োজন করতে কত সময় লাগবে।

এ সময় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, আগামী দুই কর্মদিবসের মধ্যে প্রশাসনকে রোড ম্যাপ কবে ঘোষণা করা হবে তা জানাতে হবে। যদি জকসু না হয়, আবার দ্বিতীয় বার আন্দোলনের ডাক আসবে। সে আন্দোলন আপনারা সামাল দিতে পারবেন না।

এছাড়া ছাত্র অধিকারের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সির সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন ছাত্র অধিকারের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক ফেরদৌস শেখ, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও আপ বাংলাদেশের নেতা মাসুদ রানা এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১০

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১১

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১২

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৩

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৪

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৫

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৬

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৭

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

১৮

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৯

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

২০
X