জবি প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

জবি শিক্ষক সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা

জবি শিক্ষক সমিতির নির্বাচন ২৪ ডিসেম্বর
ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির নির্বাচনের তপশিল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তপশিল অনুসারে আগামী ২৪ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (১০ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্বাচনী তপশিল ঘোষণা করেন।

তপশিলে বলা হয়, আগামী ২৪ ডিসেম্বর ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকেল ২.৩০ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে। একই দিনে ফলাফল প্রকাশ করা হবে।

তপশিলে বলা হয়, ১৭ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিক্ষক সমিতির অফিস কক্ষ থেকে শিক্ষকরা মনোনয়নপত্র সংগ্রহ করবেন। মনোনয়নপত্রের মূল্যমান সদস্যদের জন্য ধার্য করা হয়েছে ১০০০ টাকা অন্যনা সদস্যদের জন্য ধার্য করা হয়েছে ১৫০০ টাকা।

মনোনয়নপত্র যাচাই বাছাই করে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২০ ডিসেম্বর। শনিবার যাচাই শেষে একই দিনে দুপুর ২টায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহার গ্রহণ করা হবে ২১ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

ভোটগ্রহণের দিন গণনা শেষে তাৎক্ষণিকভাবে ফলাফল শিক্ষক লাউঞ্চে ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে, বুধবার নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠিত হয়।

গঠিত নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন, আইন বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ ইহসানুল কবীর, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আয়শা জাহান ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক বিন আতিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X