বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

র‌্যাগিংয়ের অভিযোগে কুবিতে ২ শিক্ষার্থীকে বহিষ্কার, শোকজ ১৭

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) র‌্যাগিংয়ের ঘটনায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার ও সরাসরি জড়িত আরও ১৭ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় শৃঙ্খলা বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।

লোক প্রশাসন বিভাগের নবীন শিক্ষার্থীর সঙ্গে র‌্যাগিংয়ের এ ঘটনা ঘটে।

জানা যায়, কেন্দ্রীয় শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩-২৪ সেশনের আবদুল্লাহ আরাফাত ও রিফা সানজিদা নামের দুই শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার এবং আবাসিক হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ১ থেকে ১৬ জুলাই পর্যন্ত ১৮তম ব্যাচের শিক্ষার্থীরা নবীনদের আটকে রাখা, অশালীন প্রস্তাব দেওয়া, গান-নাচে বাধ্য করা, সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি ও গালাগালসহ মানসিক ও শারীরিকভাবে হয়রানি করেছে। এ ঘটনায় মানসিক চাপে পড়ে এক নবীন শিক্ষার্থী ভর্তি বাতিল করেন।

এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে বিভাগের প্রধান ও ছাত্র উপদেষ্টাকে শোকজ করা হয়েছে।

তাছাড়া সভায় আবাসিক ‘কাজী নজরুল ইসলাম হল’র ৩০৭ নম্বর কক্ষে মাদকদ্রব্য ও ব্যবহৃত বুলেট উদ্ধারের ঘটনা নিয়ে আলোচনা করা হয়।

গত ২৮ জুলাই রাতে হল প্রশাসনের তল্লাশিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রবিউল আউয়াল রবিনের ড্রয়ার থেকে গাঁজার প্যাকেট ও ব্যবহৃত বুলেট পাওয়া যায়। এর আগে কক্ষের জানালার নিচ থেকে আরও একটি গাঁজার প্যাকেট উদ্ধার হয়।

ঘটনাস্থলে থাকা আইন বিভাগের বহিষ্কৃত শিক্ষার্থী আনাস আহমেদ ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের শিক্ষার্থী মো. সবুজ মিয়াকে আটক করে শোকজ নোটিশ দেওয়া হয়। আনাস আহমেদের বিরুদ্ধেও কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশ জারি হয়েছে।

সভায় ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে হল প্রশাসন ও বিভাগীয় কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X