জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসুর এজিএস মহিউদ্দীনকে শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠানে সংবর্ধনা

জয়পুরহাটে মহিউদ্দীন খানকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। ছবি : কালবেলা
জয়পুরহাটে মহিউদ্দীন খানকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিপুল ভোটে বিজয়ী মহিউদ্দীন খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে মহিউদ্দীনের শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠান হানাইল নোমানিয় আলিয়া কামিল মাদ্রাসায় এক সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মহিউদ্দীনের পরিবার এবং ওই মাদ্রাসায় পড়ানাকালে মহিউদ্দীনের শৈশরের সহপাঠিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল হাকিম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট-১ আসনের জামায়াতের প্রার্থী ফজলুর রহমান সাঈদ ও জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া।

বক্তারা বলেন, মহিউদ্দীন খানের এ অর্জন তার কোনো ব্যাক্তিগত সাফল্য নয়। এ সাফল্য জয়পুরহাট জেলা তথা হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসাসহ দেশবাসীরও গৌরব। এ দেশের তরুণ প্রজন্মের গৌরব মহিউদ্দীন। তিনি ভবিষ্যৎ রাজনীতিতে সৎ, ন্যায়-নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাবেন এবং দেশ-জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এমন আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানের বক্তারা।

সংবর্ধনা অনুষ্ঠানে মহিউদ্দীন খান বলেন, তার এ অর্জন একার নয়, জয়পুরহাটের প্রতিটি তরুণের। গ্রামের শিক্ষার্থীরাও স্বপ্ন দেখুক , তারা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নেতৃত্বের জায়গা করে নিতে পারেন।

তিনি সবার দোয়া চান, যেন আগামী দিনে তিনি সততার সঙ্গে তার ওপর যে দায়িত্বভার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্পণ করেছেন তা যেন নিষ্টার সাথে পালন করতে পারেন।

মহিউদ্দীন খান জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের বম্বু খানপাড়া গ্রামের আব্দুল মাবুদ এবং মাসুদা খানম দম্পতির ছেলে। তারা দুই ভাই এক বোন। মহিউদ্দীন সবার ছোট। বড় ভাই ফজলে রাব্বী খান একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত। বোন নাঈমা খানম বিবাহিত গৃহিণী। বাবা আব্দুল মাবুদ খান শিক্ষক (অবসরপ্রাপ্ত)।

মহিউদ্দীন খানের পারিবারিক সূত্র জানায়, তিনি ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার শিক্ষাজীবন গ্রামেই শুরু। জয়পুরহাট হানাইল নোমানিয়া আলিয়া কামিল মাদ্রাসা থেকে ২০১৬ সালে দাখিল এবং ২০১৮ সালে আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে পাস করেন। মেধাবী শিক্ষার্থী মহিউদ্দীন ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগে ভর্তি হন। তিনি সিজিপিএ-৪ এর মধ্যে সন্মান পরীক্ষায় ৩.৯৩ এবং মাস্টার্সে ৩.৯৬ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান পেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১০

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১১

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১২

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৪

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৫

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৬

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৭

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৮

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৯

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

২০
X