রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৮:১৪ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসুর জিএস ফরহাদ হোসেনকে রাঙামাটিতে সংবর্ধনা

জিএস এস এম ফরহাদ
ডাকসুর জিএস এসএম ফরহাদকে রাঙামাটিতে সংবর্ধনা দেওয়া হয়েছে। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নব নির্বাচিত জিএস এসএম ফরহাদ হোসেনকে রাঙামাটিতে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৭ অক্টোবর) সকালে শহরের আল-আমিন ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মডেল মাদ্রাসায় এ আয়োজন করা হয়।

এর আগে জিএস ফরহাদকে নিয়ে শহরে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শহরের ভেদভেদি থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরুপায় এসে শেষ হয়।

আল আমিন মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশীদ, রাঙামাটি জেলা জামায়াতের নায়েবে আমির জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মনসুরুল হক, ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলার সভাপতি রবিউল ইসলাম, সেক্রেটারি ইরফানুল হক, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শহিদুল ইসলাম শাফি প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ফরহাদ রাঙামাটির জন্য গর্ব স্বরূপ। দুর্গম পাহাড়ের একটি মাদ্রাসা থেকে ঢাবির জিএস পদে জয়ী হওয়াটা এটিই প্রমাণ করে সত্যিকারের মেধা, পরিশ্রম ও অধ্যবসায় থাকলে জীবনে যে কোনো সুউচ্চ পর্যায়ে পৌঁছানো সম্ভব। আজকের প্রজন্মের জন্য ফরহাদ অনুপ্রেরণা, তার নেতৃত্ব অনুসরণ করে নিজেকে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিত্বে পরিণত করা সম্ভব।

জিএস এসএম ফরহাদ হোসেন তার বক্তব্যে বলেন, আজকে এ সংবর্ধনা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করছে। পাশাপাশি আগামীর লম্বা লড়াইয়ের জন্য সক্ষমভাবে ভূমিকা রাখতে সহায়তা করবে। আজকে যে ভালোবাসা আমি পেয়েছি এটি আমাকে সাহস ও শক্তি জোগাবে, পাশাপাশি আরও বেশি দায়িত্বশীল করে তুলবে এই মানুষগুলোর জন্য কাজ করতে।

তিনি আরও বলেন, পাহাড়ের শিক্ষার্থীরা এক একটা রত্ন। পাহাড়ের শিক্ষার্থীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন চলছে

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১০

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১১

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১২

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৩

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৪

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৫

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৬

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৭

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৮

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৯

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

২০
X