জবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

জবির সমাজকর্ম বিভাগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ ও গ্লোবাল স্ট্রিট কানেক্ট যৌথভাবে উদযাপন করেছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৫। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ ও গ্লোবাল স্ট্রিট কানেক্ট যৌথভাবে উদযাপন করেছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৫। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগ ও গ্লোবাল স্ট্রিট কানেক্ট যৌথভাবে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৫ উদযাপন করেছে। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘মানসিক স্বাস্থ্যই মানবাধিকার’।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় সমাজকর্ম বিভাগের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে শান্ত চত্বর ও বিজ্ঞান ভবন প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন মহসিন রেজা এবং উপস্থাপনকারী ছিলেন কে এম যাবের নোমার।

সভায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব তুলে ধরে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. মহসীন রেজা বলেন, ‘মানসিক স্বাস্থ্য কেবল নিজের নয়; এটি আমাদের পারস্পরিক সম্পর্ক ও সামাজিক ভারসাম্যের ভিত্তি। সহকর্মী, বন্ধু, পরিবার ও আত্মীয় সবার মানসিক সুস্থতা নিশ্চিত করা মানবিক দায়িত্ব।

সহকারী অধ্যাপক মুহা. শহীদুল হক বলেন, ব্যক্তি নিজের মানসিক স্বাস্থের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি তার আশপাশের মানুষের মানসিক স্বাস্থ্যের প্রতিও যত্নশীল হতে হবে। কারও মানসিক স্বাস্থ্য ব্যাহত হলে প্রাথমিকভাবে পরিবারের সদস্য, শিক্ষকবৃন্দ ও বন্ধুমহল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, আধুনিক জীবনযাত্রা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মানসিকভাবে ভেঙে পড়া মানুষকে অনেক সময় তুচ্ছ বা ঢং করছে মনে করা হয়। এজন্য আমাদের পরিবার, প্রতিষ্ঠান ও চারপাশের পরিবেশকে সমর্থনমুখী ও সহানুভূতিপূর্ণ করতে হবে।

দিবসটি উপলক্ষে শিক্ষার্থীরা মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক পোস্টার, প্ল্যাকার্ড ও স্লোগান প্রদর্শন করে। অনুষ্ঠানটিতে প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেন এবং শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X