রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ
রাকসু নির্বাচন

দ্বিতীয় দিনে মনোনয়ন তুলেছেন ১৬ প্রার্থী

মনোনয়নপত্র সংগ্রহের পর এক প্রার্থী। ছবি : কালবেলা
মনোনয়নপত্র সংগ্রহের পর এক প্রার্থী। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের দ্বিতীয় দিন সোমবার (২৫ আগস্ট) ফরম নিয়েছেন ১৬ প্রার্থী। এর মধ্যে রাকসু ও সিনেটের সাতটি পদে ১০ জন এবং হল সংসদে ছয়জন প্রার্থী মনোনয়ন তুলেছেন। এর আগে রোববার (২৪ আগস্ট) প্রথম দিনে বিভিন্ন পদে মনোনয়ন নেন সাতজন।

দ্বিতীয় দিন সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে ফরম বিতরণ। কেন্দ্রীয় সংসদ নির্বাচনে ভিপি (সহ-সভাপতি) পদে দুজন, সহযোগী ক্রীড়া সম্পাদক পদে একজন, সাংস্কৃতিক সম্পাদক পদে দুজন, নারী বিষয়ক সম্পাদক পদে দুজন, কার্যনির্বাহী সদস্য পদে চারজন ও সিনেট সদস্য পদে দুজন মনোনয়ন নিয়েছেন। এ পর্যন্ত সাতটি পদে ১৫ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন। বাকি ১৬টি পদে এখনো মনোনয়ন নেননি কেউ। এ ছাড়া হল সংসদে মনোনয়ন নিয়েছেন আটজন।

রাকসু প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যাংকের কাজসহ নানা কারণে প্রার্থীদের আসতে দেরি হতে পারে। এ ছাড়া অনেকের মধ্যে একটা সংশয় রয়েছে এজন্য হয়তো তারা আসছে না। সবাই পর্যবেক্ষণ করছে। তবে আমরা আশা করছি যে সবাই মঙ্গলবার তুলবে।

রাকসুতে ২৫টি পদের মধ্যে ২৩টি, সিনেটে ৫টি পদে নির্বাচন হবে। আর হল সংসদে ১৭টি পদের মধ্যে ১৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাকসু ও সিনেটের ফরমের দাম ৩০০ টাকা এবং হল সংসদের ফরম বিতরণ করা হচ্ছে ২০০ টাকায়।

উল্লেখ্য, ২৪ আগস্ট শুরু হওয়া মনোনয়নপত্র বিতরণ শেষ হবে মঙ্গলবার (২৬ আগস্ট)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X