রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রংপুর বিভাগের ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

রংপুরে খেলাফত মজলিসের উলামা-মাশায়েখ ও সুধী সমাবেশে বক্তব্য দেন জাহাঙ্গীর হোসাইন। ছবি : কালবেলা
রংপুরে খেলাফত মজলিসের উলামা-মাশায়েখ ও সুধী সমাবেশে বক্তব্য দেন জাহাঙ্গীর হোসাইন। ছবি : কালবেলা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩ আসনে সম্ভাব্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে উলামা-মাশায়েখ ও সুধী সমাবেশে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন।

এ সময় তিনি বলেন, রংপুর বিভাগ বরাবরই পার্শ্ববর্তী দেশের আগ্রাসনের প্রথম নিশানা। রংপুর অঞ্চলে নতুন নতুন ভারীশিল্প গড়ে তোলা, রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় মানে উন্নিতকরণ, একটি কৃষি ও একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং রংপুর থেকে বলাশ ঘাট হয়ে ঢাকার সঙ্গে সরাসরি আল্পনগর ট্রেন চালুর দাবিকে সত্যিকার অর্থে বাস্তবায়নের লক্ষ্যে এই অঞ্চলের মানুষ যেন তাদের যোগ্য নেতৃত্ব বেছে নিতে পারে। পরে তিনি প্রার্থীদের নাম ঘোষণা করেন।

নাম ঘোষণার আগে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে দলের পক্ষ থেকে দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো গত ১৭ বছরের সব ধরনের নির্যাতন, খুন-গুমের সুষ্ঠু বিচার, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংস্কার, প্রশাসনিক সব পর্যায়ে কর্মকর্তাকে সম্পূর্ণ নিরপেক্ষ রাখার ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ টাকা ও অস্ত্র উদ্ধার, পেশিশক্তি নিয়ন্ত্রণ এবং সব ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে হবে।

খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও রংপুর জোন পরিচালক মাওলানা আবু সাইয়্যেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাস্টার সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, রংপুর জোন সহকারী পরিচালক অধ্যাপক এ কে এম গোলাম আজম, অধ্যাপক তৌহিদুর রহমান মন্ডল রাজু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X