ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৪:১৫ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ধামরাইয়ে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ঢাকার ধামরাইয়ে মমো ফ্যাশন্স লিমিটেডের শ্রমিকদের বিক্ষোভ। ছবি : কালবেলা
ঢাকার ধামরাইয়ে মমো ফ্যাশন্স লিমিটেডের শ্রমিকদের বিক্ষোভ। ছবি : কালবেলা

ঢাকার ধামরাইয়ে মমো ফ্যাশন্স লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। কারখানাটি লে-অফ ঘোষণার পর বাংলাদেশ শ্রম আইন-২০০৬ অনুসারে ক্ষতিপূরণের দাবিতে কারখানার সামনে এবং পরে ঢাকা-আরিচা মাহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তারা। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার জয়পুরা এলাকায় মমো ফ্যাশন লিমিটেডে কারখানাটি ছুটি ঘোষণা করা হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ দিতে কারখানার সামনে গিয়ে আগামী ৮ অক্টোবর পর্যন্ত কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে এমন নোটিশ দেখতে পান। পরে তারা কারখানার সামনে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা কারখানা সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। সকাল ৯টার দিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

কারখানার ফটকে টাঙানো নোটিশে বলা হয়েছে, কারখানার বন্ড লাইসেন্সসংক্রান্ত জটিলতার কারণে সকল আমদানি বন্ধ রয়েছে। এ সমস্যার সমাধান সময়সাপেক্ষ। বিষয়টি সকল শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। এ ছাড়া লাইসেন্সসংক্রান্ত জটিলতার কারণে বায়ার কাজ দিতে অপরাগতা প্রকাশ করেছেন। সার্বিক দিক বিবেচনা করে মমো ফ্যাশন্স লিমিটেড বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১২ এবং ১৬ ধারা অনুসারে ২৬ আগস্ট থেকে ৮ অক্টোবর পর্যন্ত লে-অফ ঘোষণা করা হলো। এই লে-অফ চলাকালীন প্রতিষ্ঠানের সব শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীদের বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ১৬ মোতাবেক ক্ষতিপূরণ প্রদান করা হবে।

কারখানার এক শ্রমিক বলেন, আমাদের সঙ্গে আলোচনা ছাড়াই কোম্পানি লে-অফ ঘোষণা করেছে। আমাদের দাবি শ্রম আইন অনুসারে আমাদের সার্ভিস বেনিফিট, ছুটির পাওনা টাকা ও ১২০ দিনের বেসিকের পরিমাণ টাকা দিতে হবে। এছাড়া চলতি মাসের বেতন দিতে হবে। এসকল দাবি আদায়ের জন্য সবাই বিক্ষোভ করেছে। অল্প সময় সড়ক অবরোধ করা হয়। তবে কোনো ভাঙচুর করা হয়নি।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বিজিএমইএ, কারখানার মালিক ও শ্রমিক প্রতিনিধিরা আমাদের কার্যালয়ে কিষয়টির সমাধানে আলোচনা করছেন। কারখানা লে-অফ ঘোষণা করায় শ্রমিকরা বিক্ষোভ করেছেন। তারা সকালে প্রায় ৪০ মিনিট শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X