কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

আসামি মো. সোলাইমানকে আদালত থেকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা
আসামি মো. সোলাইমানকে আদালত থেকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মো. সোলাইমান নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অপহরণ, মরদেহ গুমের ঘটনায় দুইধাপে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ওসমান গণি এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবক মো. সোলেমান উখিয়ার উপজেলার পালংখালী চাকমারকুল এলাকার সৈয়দ করিমের ছেলে। কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোশারফ হোসেন টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩০ নভেম্বর ভুক্তভোগী শিশু স্কুল থেকে বাড়ি ফেরার পর খেলতে বের হয়। এ সময় বাড়িতে স্ত্রী না থাকার সুযোগে চকোলেটের প্রলোভন দেখিয়ে কৌশলে অপহরণ করে ভাড়া বাসায় নিয়ে শিশুটিকে ধর্ষণ করে সোলাইমান। এতে শিশুটি অজ্ঞান হয়ে পড়লে শ্বাসরোধে হত্যা করে লাগেজের ভেতর ঢুকিয়ে রাতের অন্ধকারে অটোরিকশায় করে পাশের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়া এলাকায় লবণমাঠে ফেলে দেয়। এরপর দিনই পুলিশ সোলাইমান ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে।

পিপি মোশারফ হোসেন টিটু বলেন, প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ এবং পরে হত্যার পর মরদেহ লবণ মাঠে ফেলে দেন আসামি সোলাইমান। এ ঘটনায় নিহত শিশুর বাবা থানায় মামলা করেন। মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালতের বিচারক রায় ঘোষণা করেছেন। রায়ে হত্যা, অপহরণ, মরদেহ গুমসহ আরও একটি ধারায় মৃত্যুদণ্ড, দুই ধাপে যাবজ্জীবন ও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সোলাইমানের আগে তার প্রথম স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনার পর পলাতক অবস্থায় শিশু মাহিয়াকে ধর্ষণের পর হত্যা করে। এ ঘটনা আমলে রেখে বিচারক পর্যবেক্ষণে বলেছেন, সোলাইমান একজন সিরিয়াল কিলার হিসেবে অবতীর্ণ হতে যাচ্ছিল। তাকে এ মুহূর্তে না থামালে এরকম ঘটনা ঘটাতে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণার ফল জানুন

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

১০

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

১১

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১২

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১৩

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১৪

শেখ সাঈদ আরসালানের কবিতা

১৫

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১৬

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৭

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

১৮

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

১৯

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

২০
X