ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৫:৪৬ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
ডাকসু নির্বাচন

প্রচারণার প্রথম দিনই শিবিরের ব্যানার ভাঙচুর

প্রচারণার প্রথম দিনই শিবিরের ব্যানার ভাঙচুর
চারুকলায় ফেলে দেওয়া শিবিরের প্রচারণা বোর্ড। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারণার প্রথম দিনই ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের দুটি ব্যানার ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে দুই ধাপে এ ঘটনা ঘটে।

প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ব্যানার ভাঙচুরের ছবি ছড়িয়ে পড়লে সরেজমিনে গিয়ে এর সত্যতা মেলে। দুপুর ২টা ১৯ মিনিটে চারুকলায় একটি ভাঙা ব্যানার পড়ে থাকতে দেখা যায়, যদিও ভেতরে আরেকটি ব্যানার তখনো অক্ষত ছিল। তবে পরে বিকেল ৩টার দিকে সহকারী প্রক্টর ইসরাফিল প্রাং সেটিও ভাঙা অবস্থায় দেখতে পান।

সহকারী প্রক্টরের সংগৃহীত একটি ভিডিওতে দেখা যায়, দুজন শিক্ষার্থী ব্যানার ভাঙচুর করছেন। তাদের একজন লাল টি-শার্ট ও অন্যজন কালো টি-শার্ট পরিহিত ছিলেন। তবে তাদের পরিচয় এখনো শনাক্ত হয়নি।

সকাল থেকে দায়িত্বে থাকা দারোয়ান পলাশ চৌহান জানান, দুপুরের দিকে ব্যানারটি টাঙানো হয়। পরে তিনি ওয়াশরুমে গেলে ফিরে এসে ভাঙচুরের বিষয়টি টের পান। আরেক দারোয়ান জানান, তিনি দায়িত্ব নেওয়ার আগেই ঘটনা ঘটে।

এ বিষয়ে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ও ঢাবি শিবির সভাপতি এসএম ফরহাদ বলেন, প্রচারণার প্রথম দিনই আমাদের ফেস্টুন ফেলে দেওয়া হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। নির্বাচন কমিশনের উচিত দ্রুত তদন্ত করে দায়ীদের শাস্তির ব্যবস্থা করা।

সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল প্রাং বলেন, আমি চারুকলায় আসার পর দু-একজন আমাকে বললো কে বা কারা একটি ব্যানার ফেলে দিয়েছে। পরে সেই ব্যানার দেখতে এসে খবর পেলাম আরেকটি ব্যানার ফেলে দেওয়া হয়েছে। সেখানে গিয়ে দেখলাম উৎসুক কিছু শিক্ষার্থী আছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X