কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলায় গুপ্ত অভিযানের অনুমোদন দিলেন ট্রাম্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশে দেশে সরকার বদলানোর ঘটনা ঘটলেই নাম আসে যুক্তরাষ্ট্রের। বিশেষ করে দেশটির গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সি-সিআইএ-কে সব সময় দাঁড় করানো হয় কাঠগড়ায়। এবার ভেনেজুয়েলায় গুপ্ত অভিযান চালানোর জন্য এই সংস্থাটিকে অনুমতি দেওয়া হয়েছে। আর এই অনুমতি দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া ভেনেজুয়েলায় স্থল সামরিক অভিযানের বিষয়টি চিন্তাভাবনা করছে ট্রাম্প প্রশাসন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার কয়েকটি নৌকা লক্ষ্য করে বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে। এতে ওয়াশিংটন-কারাকাসের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এ নিয়ে ট্রাম্প বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সংবাদ সম্মেলন করেন।

সেখানে তার কাছে সিআইএ-র গুপ্ত অভিযান অনুমোদনের বিষয়ে জানতে চাওয়া হয়। তখন এ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন ট্রাম্প। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের মাটিতে মাদকের প্রবাহ ঠেকাতে তার দেশ-বিদেশের মাটিতেও অ্যাকশন নেবে। ট্রাম্প তার প্রথম মেয়াদেও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে টার্গেট করেছিলেন। এখন নতুন করে আবারও মাদুরোকে চেপে ধরতে চাইছেন ট্রাম্প।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১০

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১২

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৩

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৪

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৫

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৬

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৭

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৮

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৯

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

২০
X