জবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাম্পাসে মন্দির নির্মাণের দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মন্দির নির্মাণের দাবিতে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্ত চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিক্ষোভে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পার হলেও এখনো ক্যাম্পাসে কোনো স্থায়ী মন্দির নির্মিত হয়নি। ফলে ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য প্রতি বছর তাদের ক্যাম্পাসের বাইরে যেতে হয়, যা অনেক সময় অনিরাপদ ও কষ্টসাধ্য হয়ে ওঠে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী অতশি হালদার বলেন, বিশ্ববিদ্যালয়ে মসজিদ আছে, কিন্তু আমাদের ধর্মীয় চর্চার জন্য কোনো নির্দিষ্ট স্থান নেই। বহুবার দাবি জানালেও প্রশাসন এখনো কোনো পদক্ষেপ নেয়নি।

আরেক শিক্ষার্থী অনিক দাস বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের প্রতি বৈষম্য করছেন। মসজিদ থাকলেও সনাতন ধর্মাবলম্বীদের জন্য মন্দির নেই। এতে আমরা আমাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন থেকে বঞ্চিত হচ্ছি। দাবি না মানা হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

শিক্ষার্থী উপমা মণ্ডল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সব ধর্মের শিক্ষার্থী পড়লেও এখানে শুধু একটি মসজিদ রয়েছে। আমরা প্রশাসনের কাছে বহুবার গিয়েছি, কিন্তু কোনো ইতিবাচক সাড়া পাইনি।

এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, শিক্ষার্থীরা একটি স্মারকলিপি দিয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিক কিছু বলা সম্ভব নয়। তবে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে দেখবো।

এর আগে, কালীপূজা উৎযাপনের অনুমতি চেয়ে প্রশাসনের কাছে গেলে নিরাপত্তার দোহাই দিয়ে অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X