সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুলনা ব্যুরো
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় শিশু হত্যায় জড়িত ফয়সালের বাড়িতে অগ্নিসংযোগ

ফয়সালের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। ছবি : কালবেলা
ফয়সালের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। ছবি : কালবেলা

খুলনার দিঘলিয়ায় ৭ বছরের শিশু জিসানকে নির্মম হত্যার সঙ্গে জড়িত ফয়সালের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

রোববার (১২ অক্টোবর) দুপুরে বিক্ষুব্ধ এলাকাবাসী ফয়সালের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

নিহত জিসানের পিতা আলমগীর হোসেন বাদী হয়ে রোববার ফয়সালসহ তার বাবা-মাকে আসামি করে দিঘলিয়া থানায় একটি মামলা করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফয়সাল (২৫), তার বাবা জিএম হান্নান (৫২) ও মা মাহিনুর বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে।

দিঘলিয়া থানার সেকেন্ড অফিসার এসআই লিটন কুমার মণ্ডল কালবেলাকে বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু জিসানের ময়নাতদন্ত শেষে তার মরদেহ বাবার গ্রামের বাড়ি শেরপুরে দাফন করা হবে। ঘটনার সঙ্গে জড়িত ফয়সাল, তার বাবা জিএম হান্নান ও তার মা মাহিনুর বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তথ্য উদঘাটনের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

এদিকে শিশু জিসানকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। মানববন্ধনে বক্তারা নিষ্পাপ শিশু জিসানকে ফয়সাল ও তার বাবা হান্নান এবং তার পরিবার কর্তৃক নির্মমভাবে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করেন।

আরও পড়ুন : মোটরসাইকেল চুরির ২০ দিন পর পাম্পে তেল নিতে এসে ধরা!

উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল আনুমানিক তিনটার দিকে নিহত জিসান পার্শ্ববর্তী তার চাচার বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে জিসান নিখোঁজ হয়।

গতকাল শনিবার (১১ অক্টোবর) বিকেলে দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন জিএম হান্নান হোসেনের বাড়ির উঠান থেকে হাত-পা বাঁধা, ধারালো অস্ত্র দিয়ে কোপানো বস্তার ভেতর থেকে শিশু জিসানের মরদেহ উদ্ধার করে দিঘলিয়া থানা পুলিশ এবং যৌথবাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X