রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৬:৫৪ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচন : মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ল, পেছাবে ভোটের তারিখ

রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা পাঁচ দিন বাড়িয়েছে আগামী ৩১ আগস্ট পর্যন্ত করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্বাচনের তারিখও পিছিয়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে রাকসু কোষাধক্ষ্যের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

তিনি বলেন, নির্বাচন কমিশনের জরুরি সভায় তিনটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, ভোটকেন্দ্র আবাসিক হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তর করা হবে। দ্বিতীয়ত, ভোটার তালিকা ছবিসহ প্রস্তুত করা হবে। তৃতীয়ত, মনোনয়নপত্র বিতরণের সময়সীমা আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

নির্বাচনের তারিখ পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সভা এখনো চলছে। বুধবার (২৭ আগস্ট) নতুন তারিখ জানানো হবে। তবে নির্বাচনের তারিখ কিছুটা পেছাবে।’

তারিখ পেছানোর কারণ ব্যাখ্যা করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার পরিবর্তন, ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রার্থীদের ডোপ টেস্টের মতো বিষয়গুলো তফসিলকে কিছুটা ব্যাহত করেছে। ডোপ টেস্টের কাজও এক-দুই দিনে সম্ভব নয়।’

এর আগে গত ২৮ জুলাই রাকসু নির্বাচনের তপশিল ঘোষণা করে কমিশন। সেই অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের কথা থাকলেও সময় বৃদ্ধি করায় এখন ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা ফরম তুলতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X