কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৯:৩৭ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

কাজী নজরুলকে নিয়ে সত্যিকারের গবেষণা হয় না : দুদু

কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যকালে শামসুজ্জামান দুদু। ছবি : সংগৃহীত
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যকালে শামসুজ্জামান দুদু। ছবি : সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশে নজরুল গবেষণা ইনস্টিটিউট আছে। কিন্তু সত্যিকারের গবেষণা আমার বিবেচনায় এখন হয় না।

বুধবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, অনেকেই কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে কবরে ফুল দিয়েছেন। আমি মনে করি, ড. মুহাম্মদ ইউনূসেরও উচিত ছিল সেখানে গিয়ে ফুল দেওয়া। তাহলে যথাযথভাবে রাষ্ট্রীয় সম্মান জানানো হতো।

তিনি বলেন, কবি অনেকে আছেন, কিন্তু কাজী নজরুল ইসলাম এমন একজন কবি- যিনি একাধারে সাহিত্যিক, নাট্যকার, গীতিকার, সুরকার,গায়ক, সাংবাদিক, সৈনিক, বিদ্রোহী কবি, মানুষের কবি। তিনি অভিনয় করেছেন, তিনি রাজনৈতিক কর্মী ও নেতা ছিলেন। এমন কোনো জায়গা নেই যেখানে তিনি স্পর্শ করেননি।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, অনেকে আমার মতামতের সাথে দ্বিমত পোষণ করতে পারেন। বাংলাদেশের মানুষের চরিত্রের সাথে যদি কোনো কবি যায়, তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। তিনি খেটে খাওয়া মানুষের জন্য, লড়াই করার জন্য, যুদ্ধের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য লড়াই করেছেন। ব্রিটিশ ভারতে জেল খেটেছেন।

তিনি বলেন, বিএনপির যে রাজনীতি তা করে সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য। বিএনপি স্বাধীনতা, সাম্যবাদ, খেটে খাওয়া মানুষের জন্য রাজনীতি করে। সে হিসেবে বিএনপির রাজনীতি ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চিন্তা-ভাবনা একই, একাকার , অভিন্ন। যেমন আমরা সব সময় দেশটাকে রক্ষা করতে চাই। দেশের জনগণের সেবায় বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারাটা জীবন ব্যয় করেছেন। বর্তমানে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও করছেন।

তিনি আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম ও মৃত্যুবার্ষিকী ঘরে ঘরে পালন করা উচিত। সারাদেশে রাষ্ট্রীয়ভাবে পালন করা উচিত।

জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা কাদের গণি চৌধুরী, সাঈদ সোহরাব, জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন, কবি ও নজরুল গবেষক রেজাউদ্দিন স্টালিন, অর্পণ আলোক সংঘের চেয়ারম্যান বীথিকা বিনতে হোসাইন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১০

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১২

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৩

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৪

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৫

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৬

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৭

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৮

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৯

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X