নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নদীভাঙন এলাকা পরিদর্শনে গেলেন উপদেষ্টা শারমিন মোরশেদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপদেষ্টা শারমিন মোরশেদ। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপদেষ্টা শারমিন মোরশেদ। ছবি : কালবেলা

অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শারমিন এস মোরশেদ সরকারি সফরে নিজ জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যান। সেখানে নাসিরাবাদ ও মানিকনগরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি।

বুধবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় তিনি সড়কপথে ঢাকা থেকে পৌঁছান নিজ গ্রামের পৈতৃক বাড়ি শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদে। দায়িত্ব গ্রহণের পর এটিই তার জন্মভূমিতে প্রথম কোনো সরকারি সফর।

পরে মেঘনা নদী সংলগ্ন মানিকনগর বাজারে জেলা, উপজেলা ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

সভায় তিনি বলেন, দলগুলোর বিভাজনে আমরা দলীয়করণে জড়িয়ে পড়েছি। রাজনৈতিক দলগুলোর কাছে আমার আহ্বান, দেশবাসীকে যেন একটি সুন্দর নির্বাচন উপহার দেন। এ দেশের মানুষ যেন সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারে। আগামী নির্বাচন কেন্দ্র করে কোনো সহিংসতা যেন না হয়। নবীনগরের ছোট ছোট গ্রাম ভেঙে যাচ্ছে, যা খুবই দুঃখজনক। নদীভাঙন রোধে আমি সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব।

তিনি আরও বলেন, অনেক সচিব-আমলা থাকা সত্ত্বেও নবীনগর একটি অবহেলিত অঞ্চল। এটা রহস্যজনক, আমি জানি না। তবে আমি নবীনগরের জন্য কিছু করার চেষ্টা করব।

তার সফর ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। এলাকাবাসীর প্রত্যাশা, নদীভাঙনে বসতবাড়ি ও কৃষিজমি বিলীন হওয়া থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবার কার্যকর উদ্যোগ নেওয়া হবে। উপজেলা প্রশাসনও তাকে সাড়ম্বরে বরণ করে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী বলেন, ‘আমি উপদেষ্টা স্যারকে অনুরোধ করেছি নদীভাঙনে যেসব গ্রাম ভেঙে যাচ্ছে, তাদের জন্য বরাদ্দ রাখা ৫৬০ কোটি টাকার প্রকল্পটি বর্তমানে আটকে আছে, সেটি যেন ফের বরাদ্দ দেওয়া হয়।’

প্রসঙ্গত, উপদেষ্টার বাবা শিক্ষাবিদ ড. সারোয়ার মোরশেদ খান ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সাংবাদিক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১০

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১১

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১২

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৩

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৪

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৫

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৬

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৭

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৮

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৯

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

২০
X