কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জাকসুর ছাত্রদল প্যানেলে কে এই মৌসুমী

জাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কাজী মৌসুমী আফরোজ। ছবি : সংগৃহীত
জাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কাজী মৌসুমী আফরোজ। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী মৌসুমী আফরোজ নামের এক নারী শিক্ষার্থী। সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

মৌসুমী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৫০তম আবর্তনের (২০২০-২১ সেশন) শিক্ষার্থী। ক্যাম্পাসে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ে তিনি বি ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন।

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে কাজী মৌসুমী আফরোজ বলেন, তিনি সবসময়ই শিক্ষাঙ্গনে মেয়েদের জন্য নিরাপদ পরিবেশ ও পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পক্ষে। নির্বাচিত হলে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং ক্যাম্পাসে সমান সুযোগ তৈরিতে তিনি সক্রিয়ভাবে কাজ করবেন বলে জানান।

মৌসুমী জানান, শুধু একাডেমিক উৎকর্ষ নয়, বরং সামাজিক দায়বদ্ধতা থেকেই ছাত্র রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আরও অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ শিক্ষাঙ্গনে পরিণত করাই আমার প্রধান লক্ষ্য।

জাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন এবং পরে ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখায় কাজী মৌসুমীর প্রার্থিতা শিক্ষাঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১০

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১১

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১২

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৩

ভোরে ঝরল ৪ প্রাণ

১৪

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৫

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৬

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৭

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৮

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৯

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

২০
X