মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচনে চারদিন ক্লাস-পরীক্ষা বন্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আবিদুলের

ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ছবি : কালবেলা
ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ছবি : কালবেলা

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে চার দিন ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে একদিন ছুটি থাকে, কিন্তু ডাকসু নির্বাচনে চারদিন কেন?’

রোববার (৩১ আগস্ট) বিকেলে ডাকসুর আচরণবিধি ভঙ্গের অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।

এসময় প্যানেলের জিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক আরিফুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান ও ক্রিয়া সম্পাদক প্রার্থী চিম চিম্যা চাকমা উপস্থিত ছিলেন।

আবিদুল অভিযোগ করেন, জামায়াত-শিবির নিয়ন্ত্রিত ‘ফোকাস’ কোচিং সেন্টারে সংবর্ধনার নামে শিবির প্রার্থীরা প্রচারণা চালাচ্ছে এবং আচরণবিধি ভঙ্গ করে ভোটারদের খাওয়ানো হচ্ছে।

তিনি আরও দাবি করেন, শিবিরপন্থি প্রার্থীরা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননাকর মন্তব্য করছে। এর মধ্যে বটতলায় এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে চাকমা জনগোষ্ঠীর অবদানকে ‘অস্বীকার’ করা হয়েছে।

এছাড়া শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সদস্য প্রার্থী সর্ব মিত্র চাকমা মুক্তিযুদ্ধকে ‘কটাক্ষ’ করেছে এবং এর আগে জয়েন উদ্দিন তন্ময় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ তুলেন আবিদুল ইসলাম খান।

প্যানেলের ক্রিয়া সম্পাদক প্রার্থী চিম চিম্যা চাকমা বলেন, ‘মুক্তিযুদ্ধে চাকমা রাজপরিবারসহ অনেকেই অংশ নিয়েছিলেন। কিছু ব্যক্তির কারণে পুরো জনগোষ্ঠীর অবদানকে অস্বীকার করা ঠিক নয়।’

সংবাদ সম্মেলনের আগে এসব অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেয়ার দাবি জানান ছাত্রদল সমর্থিত প্যানেলের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X