বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৭ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের গালি দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রশাসনের উপস্থিতিতে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটে। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় ৭ ঘণ্টা অবরুদ্ধ হওয়া কিছু শিক্ষক বের হওয়ার সময় শিক্ষার্থীদের সঙ্গে বাজে আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মাহমুদুর রহমান তুষার লিখেছেন, আমাদের কিছু স্যার তালা খুলে গেট থেকে বের হয়েই বললেন— “... (অশ্লীল বাক্য) বাচ্চা, কই তোরা?” একটা মেয়েকেও চড় মারা হলো।

তিনি আরও লিখেন, ঠিক যখন অডিটরিয়ামের সামনে দুটা ককটেল ফুটাল বহিরাগতরা। আমি তখন ফ্রন্ট গেটের সামনে। মেয়েদের বললাম হেলথ কেয়ারে দৌড় দাও। ঠিক সে সময়ে একটা দায়ের কোপ আমার কানের পাশ দিয়ে গেল। কেমন করে বাঁচলাম জানি না, কীভাবে বাঁচলাম তাও জানি না ৷

জানা যায়, হামলার ঘটনার পর শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে একত্র হয়ে লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসে স্লোগান ও বিক্ষোভ করতে থাকেন। শিক্ষার্থীরা পরে প্রশাসনিক বিভিন্ন ভবন ভাঙচুর চালায়। এর আগে বহিরাগতরাও ভাঙচুর চালায় লাইব্রেরি ও অডিটরিয়াম। ক্যাম্পাসে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে রোববার জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী পশুপালন, ভেটেরিনারি ও কম্বাইন্ড—এই তিনটি ডিগ্রি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ সিদ্ধান্ত মেনে নেননি আন্দোলনরত শিক্ষার্থীরা।

সিদ্ধান্ত ঘোষণার পর দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে তালা দেন আন্দোলনকারীরা। এতে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়াসহ সভায় উপস্থিত বিভিন্ন অনুষদের শিক্ষকরা ভেতরে আবদ্ধ হয়ে পড়েন। ৭ ঘণ্টার বেশি সময় শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আটকে রাখা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X