চবি প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

চাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

চাকসু ভবন। ছবি : কালবেলা
চাকসু ভবন। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন খসড়া ভোটার তালিকা প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আমাদের খসড়া ভোটার তালিকা অনুযায়ী চাকসুর মোট ভোটার হয়েছেন ২৫ হাজার ৮৬৬ জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১০ হাজার ৮৪১ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ১৫ হাজার ২৫ জন। কিন্তু বিভাগগুলো থেকে অনেক সময় শিক্ষার্থীদের এলোমেলো সংখ্যা আসে। এজন্য আমরা একটি খসড়া তালিকা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, আমাদের মোট ভোটার সংখ্যা ঠিক আছে তবে ছেলে শিক্ষার্থী ও মেয়ে শিক্ষার্থীদের সংখ্যাগত পরিবর্তন আসলে আসতেও পারে। আমরা পুনরায় পর্যালোচনা করে চূড়ান্ত তালিকা প্রকাশ করব।

এর আগে গত ২৮ আগস্ট বৃহস্পতিবার চাকসু ও হল সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। তপশিল অনুযায়ী (১ সেপ্টেম্বর) চাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা ছিল। আগামী ১২ অক্টোবর (রোববার) অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদ নির্বাচন।

উল্লেখ্য, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। এখন পর্যন্ত মাত্র ছয়বার নির্বাচন হয়েছে চাকসুতে। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১০

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১১

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১২

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৩

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৪

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৫

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৬

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৭

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৮

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

২০
X