বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০২ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ
ডাকসু নির্বাচন

সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে সরে গেলেন আরেক প্রার্থী

সরে দাঁড়ানো বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান।  ছবি : কালবেলা
সরে দাঁড়ানো বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান।  ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদের প্রার্থী ও বহিস্কৃত এনসিপি নেতা মাহিন সরকারের পর জামালুদ্দীন মুহাম্মদ খালিদের সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে এবার সরে দাঁড়ালেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান।

শনিবার (৬ সেপ্টেম্বর) আরিয়ান তার ফেসবুক পেইজে দেওয়া এক পোস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে একই পদের প্রার্থী তার ডিপার্টমেন্ট বন্ধু আহাদ বিন ইসলাম শোয়েবকে নৈতিক সমর্থন জানিয়ে প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

আরিয়ান তার ফেসবুক পোস্ট লেখেন, আমার শরীরও ভালো নেই, পাঁচদিন যাবৎ এক প্রকার বেড এ পড়ে আছি, কোনো প্রচারণা সম্ভব হচ্ছে না, অনেক পিছিয়ে গেছি। শারীরিক ও মানসিক মনোবল নষ্ট হয়ে গেছে!

তিনি লিখেন, আমি আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছি, ক্লাবের মাধ্যমে আমার একটা সুযোগ আছে কিছু দিয়ে যাওয়ার শিক্ষার্থীদের পাশাপাশি আমার অরাজনৈতিক টার্মটাও এখানে বেশি রেলিভেন্ট ডাকসু থেকে, আর রাজনীতিতে চলমান ভাঙা গড়ার দ্বন্দ্বে আমি একদম আর সামনে এগোতে চাচ্ছি না। ক্লাবের সবার আসলে আমার প্রতি একটা তীব্র আশা আকাঙক্ষার জায়গা আছে, তাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই!

পোস্টে তিনি জানান, এছাড়া আমি মাস্টার্সের নিয়মিত ছাত্র, ক্লাস পরীক্ষার চাপও ভালোই, সাথে রিসার্চার হিসেবে কাজ করছি একটা কোম্পানিতে! নিজের একটা ছোটখাটো স্টার্টআপ শুরু করেছি! সব মিলিয়ে আমি স্বাভাবিকভাবেই খুব ব্যস্ত! আমার সামনে কয়েকটা রিসার্চ পেপার সাবমিশনের ডেডলাইনও আছে! এর বাহিরে আমি খুব গভীরভাবে ভেবে দেখলাম আমি কতটুকু কী অবদান রাখতে পারব নির্বাচিত হয়ে আসলেও।

প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ না থাকার কথা উল্লেখ করে আরিয়ান লেখেন, তো আমি যদিও প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ নেই, আনঅফিসিয়ালি ব্যক্তিগত কারণ ও ক্যারিয়ার ফোকাসের কথা মাথায় রেখে সরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি! আমি আমার ডিপার্টমেন্ট এর বন্ধু শোয়েবকে নৈতিক সমর্থন দিচ্ছি। সবাই আমার ও তার জন্য মন ভরে দোয়া করবেন!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X