কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

চোখের মধ্যে গজিয়েছে দাঁত, অপারেশন করে বের করলেন ডাক্তার

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

চোখের মধ্যে গজিয়েছে দাঁত! শুনতে অবিশ্বাস্য হলেও সম্প্রতি এমনই এক ঘটনা সংবাদমাধ্যমে তুলে ধরেছেন চিকিৎসকরা। ভারতের বিহারের রাজধানী পাটনায় ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (আইজিআইএমএস) এক ব্যক্তির চোখে অস্ত্রপচার করে দাঁত অপসারণ করা হয়েছে। চিকিৎসাবিজ্ঞানে এটি অতি বিবেচিত হচ্ছে বিরল ঘটনা হিসেবে।

নিউজ এইট্টিনের খবরে বলা হয়, সিওয়ান জেলার বাসিন্দা ৪৫ বছর বয়সী রবি কুমার (ছদ্মনাম) কয়েক মাস ধরে মুখমণ্ডলে ফোলা ও ঝাপসা দেখার সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তার পরিবার তাকে পাটনার আইজিআইএমএসে ভর্তি করায়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা হতবাক হয়ে দেখেন— চোখের ঠিক নিচে অস্থির ভেতরে একটি দাঁত গজিয়েছে, যার শিকড় ছড়িয়ে পড়েছে চোখের কোটরের ভেতর পর্যন্ত। এই বিরল অবস্থাকে চিকিৎসকরা বলছেন “টুথ ইন দ্য আই”।

রোগীকে ভর্তি করা হয় ডেন্টাল বিভাগের ওরাল মেডিসিন ও রেডিওলজির প্রধান ডা. নিম্মি সিংহের তত্ত্বাবধানে। তিনি বিষয়টির জটিলতা বুঝে বিশেষজ্ঞ সার্জনদের একটি দল গঠন করেন। দলে ছিলেন ম্যাক্সিলোফেসিয়াল ইউনিটের ডা. প্রিয়াঙ্কর সিংহ ও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞরা।

উন্নত সিবিসিটি (CBCT) স্ক্যানের মাধ্যমে দাঁতের সঠিক অবস্থান ও শিকড়ের গভীরতা নির্ণয় করা হয়। দেখা যায় দাঁতটি চোখের নিচের অস্থির মধ্যে এমনভাবে আটকে আছে, যা অপসারণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঘণ্টার পর ঘণ্টা ধরে সতর্কতার সঙ্গে জটিল অস্ত্রোপচার চালান চিকিৎসকরা। অবশেষে তারা সফলভাবে দাঁতটি অপসারণ করতে সক্ষম হন, এবং সবচেয়ে বড় সাফল্য— চোখের কোনো ক্ষতি হয়নি। অস্ত্রোপচারের পর রোগীর দৃষ্টি ঠিক থাকে ও মুখমণ্ডলের ফোলাভাব কমে যায়।

ডা. নিম্মি সিংহ বলেন, ‘এমন কেস অত্যন্ত বিরল। সাধারণত দাঁত মুখগহ্বরেই জন্মায়, কিন্তু এই রোগীর দাঁত চোখের নিচে গজিয়েছে। উন্নত প্রযুক্তি আর বিশেষজ্ঞ দলের দক্ষতা ছাড়া এ সাফল্য সম্ভব ছিল না।’

অস্ত্রোপচারের পর আইজিআইএমএসের পরিচালক ডা. বিন্দে কুমার, উপপরিচালক ডা. বিভূতি প্রসন্ন সিনহা ও মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. মনীশ মণ্ডল সার্জারি টিমকে অভিনন্দন জানান। তারা একে প্রতিষ্ঠানের বড় অর্জন হিসেবে উল্লেখ করেছেন।

চোখের নিচ থেকে দাঁত গজানোর মতো ঘটনা বিরল হলেও, এ সাফল্য ভারতীয় চিকিৎসাশাস্ত্রে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X