কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নাকে আঙুল দেওয়ার অভ্যাস আছে? যে বিপদের কথা বলছেন বিজ্ঞানীরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমাদের আশপাশে তাকালে দেখা যায়, নাক খোঁটার অভ্যাসটা অনেকেরই আছে। কেউ লুকিয়ে করেন, কেউ আবার প্রকাশ্যেই। ছোটবেলা থেকে অনেক সময় অজান্তেই গড়ে ওঠা এই অভ্যাসকে অনেকে হালকা বিষয় ভেবে গুরুত্ব দেন না। কিন্তু আসলে এটি যেমন সামাজিকভাবে বিব্রতকর ও দৃষ্টিকটু, তেমনি স্বাস্থ্যের জন্যও ভয়ঙ্কর ঝুঁকি ডেকে আনতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, নাকে আঙুল দেওয়ার এই বদঅভ্যাস শুধু সংক্রমণ ছড়ায় না, বরং মস্তিষ্কের জটিল রোগের কারণ পর্যন্ত হতে পারে। সাম্প্রতিক গবেষণা বলছে, নাক খোঁটার অভ্যাসের সঙ্গে ডিমেনশিয়ার মতো মারাত্মক স্নায়ুরোগের যোগ থাকতে পারে। আর এ কারণে এখনই সচেতন হওয়া জরুরি।

বিজ্ঞানীদের ভাষ্য

বিজ্ঞানীরা দাবি করছেন, নাকে আঙুল দেওয়ার এই অভ্যাসই মস্তিষ্কের কঠিন অসুখ ডেকে আনতে পারে। তারা বলছেন, এমনটিই জানা গেছে এক গবেষণায়।

যদিও এ বিষয় নিয়ে আগেও গবেষণা হয়েছে। এসব গবেষণার সংখ্যা ছাড়িয়ে গেছে এক ডজনে। এবার নতুন করে আবার সতর্ক করলেন বিজ্ঞানীরা। প্রায় সব গবেষণারই ফলাফল কাছাকাছি। অর্থাৎ ঘন ঘন নাক খুঁটলে মস্তিষ্কের কঠিন রোগ হতে পারে। আর সেই রোগের নাম ডিমেনশিয়া। এটি অ্যালঝাইমার্স ডিজিজ নামেও পরিচিত।

এ বিষয়ে ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি গবেষণা চালিয়ে দেখেছেন, ডিমেনশিয়া রোগীদের মস্তিষ্কে একটি বিশেষ রকমের প্রোটিন বাসা বাঁধছে। ‘টাও’ নামের ওই প্রোটিন কিছু প্যাথোজেনেসিসের মাধ্যমে শরীরে আসে। অর্থাৎ শরীরের বাইরে থেকে কোনো না কোনো জিনিসের সংস্পর্শে প্যাথোজেনের মাধ্যমে তা ব্রেনে ঢোকে।

এদিকে এজাতীয় কিছু ব্রেনে ঢোকার সবচেয়ে সহজ পথ হলো নাক। বিজ্ঞানীদের দাবি, নাকই এর জন্য দায়ী। নাকের পথ দিয়েই সোজা মস্তিষ্কে পৌঁছে যাচ্ছে ওই প্যাথোজেন। ঘটাচ্ছে নিউরোইনফ্লেমেশন অর্থাৎ স্নায়ুর প্রদাহ। যা থেকে ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ছে।

বেশিভাগ মানুষই নাক খোঁটান ময়লা পরিষ্কারের জন্য। তবে নাক খোঁটার অভ্যাস যাদের আছে, তারা প্রায়ই ময়লা হাতে তা করেন। নাকে আঙুল দেওয়ার আগে বা পরে হাত ধুয়ে নেন না। এতে প্যাথোজেন নাকের ভেতর দিয়ে সহজেই সংক্রমণ ছড়াতে পারে।

মনে রাখা জরুরি, সংক্রমণ দুভাবে ছড়ায়। একটি হলো তলের মাধ্যমে, অন্যটি বায়ুর মাধ্যমে। তলের মাধ্যমে ছড়ানো সংক্রমণ ছোঁয়াচে হয়। আর সেই সংক্রমণই ডিমেনশিয়ার জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।

গবেষণার ফল

বায়োমলিকিউল জার্নালে প্রকাশিত ওই গবেষণায় বিজ্ঞানীরা বেশ কিছু প্রমাণ তুলে ধরেছেন। নাকের ভেতর ব্যাকটেরিয়ার বাসা বাঁধার পেছনে আমাদের আঙুলের ভূমিকা কতটা তা দেখানো হয়েছে।

পাশাপাশি দেখা গেছে, ওই ব্যাকটেরিয়াগুলোও পরে স্নায়ুর প্রদাহের কারণ হয়ে ওঠে। গবেষক বলেন, কোভিডের সময় সবাই যেমন পরিচ্ছন্নতার গুরুত্ব টের পেয়েছেন, সেই অভ্যাসটি বজায় রাখলে এই সমস্যা থেকে মুক্তি মিলবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X