বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচনে আধিপত্যবিরোধী ঐক্যের প্যানেল ঘোষণা

রাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে প্যানেল ঘোষণা করা হয়। ছবি : কালবেলা
রাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে প্যানেল ঘোষণা করা হয়। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশ নিতে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একাংশ মিলে এই প্যানেল গঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করেন সাবেক সমন্বয়ক মেহেদী সজীব।

প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী সজিব। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালাহউদ্দিন আম্মার এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিল বিন তালেব। তিনজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।

এ ছাড়া ক্রীড়া ও খেলাধুলাবিষয়ক সম্পাদক হিসেবে লড়বেন ইয়াসিন আরাফাত, সহকারী সম্পাদক ক্রীড়া ও খেলাধুলা মনজু আরিফ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক মাহবুব আলম মোহন, মহিলাবিষয়ক সম্পাদক হেমা আক্তার ইভা, মহিলাবিষয়ক সহকারী সম্পাদক জান্নাতুল ফেরদৌসি তৃষা, তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ মিনহাজুর রহমান, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ফাহির আমিন, মিডিয়া ও প্রকাশনাবিষয়ক সহকারী সম্পাদক এম শামীম।

আরও রয়েছেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাকির হোসেন, বিতর্ক ও সাহিত্যবিষয়ক সহকারী সম্পাদক আরিয়ান আহমদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আহসান হাবিব, পরিবেশ ও সমাজকল্যাণ সহকারী সম্পাদক ঈষিতা পারভীন ও নির্বাহী সদস্য-১ সাজ্জাদ হোসেন, নির্বাহী সদস্য-২ আরিফুল ইসলাম, নির্বাহী সদস্য-৩ হাবীব হিমেল নির্বাচনে অংশগ্রহণ করবেন।

এ ছাড়াও এই প্যানেলে সিনেট ছাত্রপ্রতিনিধি হিসেবে লড়বেন মেহেদী সজীব, সালাহউদ্দিন আম্মার, আকিল বিন তালেব, মো. জাকির হোসেন এবং আহসান হাবিব।

এ প্যানেলকে শিবিরের ‘বি টিম’ বলা হচ্ছে- সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে জিএস পদপ্রার্থী সালাউদ্দিন আম্মার বলেন, ‘মেহেদী সজীব ভাই যদি প্যানেল ঘোষণা করে ঘুমিয়েও থাকেন, তাহলেও অনেক প্রার্থীর চেয়ে বেশি ভোট পাবেন। তাই এটিকে শিবিরের ‘বি প্যানেল’ বলার কোনো সুযোগ আমি দেখি না। তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে প্যানেল সাজিয়েছে, আমরাও আমাদের সর্বোচ্চ দিয়ে প্যানেল সাজিয়েছি। আমরা সর্বোচ্চটা দিয়ে লড়াই করতে চাই’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X