কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টির পানিতে তলিয়েছে বিমানবন্দর সড়ক, যানজট-ভোগান্তি চরমে

বৃষ্টির পানিতে তলিয়েছে বিমানবন্দর সড়ক। ছবি : সংগৃহীত
বৃষ্টির পানিতে তলিয়েছে বিমানবন্দর সড়ক। ছবি : সংগৃহীত

বৃষ্টির পানিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল সামনের সড়ক তলিয়ে গেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুষলধারে বৃষ্টির পর এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে টার্মিনালে যানবাহন ঢুকতে এবং বের হতে না পারায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ ছাড়া দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, অনেকে লাগেজ হাতে, পায়ে হেঁটেই এগিয়েছেন। আবার সড়কের পাশে গর্ত থাকায় বিপাকে পড়তে হয় যাত্রীদের। জলাবদ্ধতার কারণে সময়মতো টার্মিনাল পৌঁছাতে না পারায় অনেককে ফ্লাইট মিস করতেও দেখা যায়।

অনেকে যাত্রী বাধ্য হয়ে মোটরসাইকেল করে পানি পাড়ি দিয়েছেন, তবে এরজন্য গুনতে হয়েছে ২০০-৩০০ টাকা।

এদিকে সড়কে পানি জমে থাকায় কয়েকটি যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে সড়কেই বন্ধ হয়ে যায়। এতে বেশ সমস্যায় পড়তে হয় চালকদের। বিমানবন্দর কর্তৃপক্ষের এমন অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X