ব্রাহ্মণবাড়িয়া (বিজয়নগর) প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ এএম
অনলাইন সংস্করণ

আলোচিত বক্তা তাহেরীর নামে মামলা

আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরি। ছবি : কালবেলা
আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরি। ছবি : কালবেলা

আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরীসহ ১৬ জন এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

হেফাজতে ইসলাম বিজয়নগর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ফরিদুল ভূঁইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৬ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে বিজয়নগরের ডাকবাংলো মোড়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস চলাকালে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্য দেওয়া হয়। যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

মামলাটি গত ৮ সেপ্টেম্বর বিজয়নগর থানায় রেকর্ড করা হয়। মামলার নম্বর ১৭। এতে দৌলতবাড়ি দরবার শরিফের পীর ও জাতীয় মিলাদ কমিটির চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ নাঈম উদ্দিন আহমেদকে প্রধান আসামি এবং আহলে সুন্নাত ওয়াল জামা’আত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, ফয়েজিয়া দরবার শরিফের পীর ও আলোচিত বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরীকে ৪ নম্বর আসামি করা হয়েছে।

এ ঘটনায় গত বুধবার ভোরে বিজয়নগর থানা পুলিশ মামলার ৩ নম্বর আসামি শ্রীপুর গ্রামের মো. জাকির হোসেন জাক্কু (৫৫) এবং ১৩ নম্বর আসামি ইছাপুর গ্রামের মো. হুমায়ুন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

বিজয়নগর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X