কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ এএম
অনলাইন সংস্করণ

জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস

বাঁ থেকে নবনির্বাচিত জাকসুর জিএস মাজহারুল ইসলাম ফাহিম ও তার ছোট ভাই জুলাইযোদ্ধা হাসনাতুল ইসলাম ফাইয়াজ। ছবি : সংগৃহীত
বাঁ থেকে নবনির্বাচিত জাকসুর জিএস মাজহারুল ইসলাম ফাহিম ও তার ছোট ভাই জুলাইযোদ্ধা হাসনাতুল ইসলাম ফাইয়াজ। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে জেনারেল সেক্রেটারি (জিএস) নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম ফাহিম। জুলাই আন্দোলনের তার অবদান ছিল ব্যাপক। আন্দোলনের সময় মাজহারুলের অবস্থান শনাক্ত করতেই তার ছোট ভাই ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে তুলে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

ফাইয়াজকে আটকের তিন দিন পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে সেখান থেকে আদালতে সোপর্দ করা হয়। বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি পরা, দুই হাত মোটা সাদা রশি দিয়ে বাঁধা, হাতে একটি কাপড়ের ব্যাগ। প্রিজনভ্যান থেকে নামিয়ে তাকে নেওয়া হচ্ছিল আদালতে। জুলাই আন্দোলনের সময় এমন একটি ছবির দৃশ্য পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। এ ঘটনায় জাতিসংঘও বিবৃতি দিয়েছিল। এরপর সারা দেশে আলোচিত হয়ে ওঠেন ফাইয়াজ।

জুলাই আন্দোলন চলাকালে ফাইয়াজ ঢাকা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ফাইয়াজরা তিন ভাই। তার মধ্যে মেজো ফাইয়াজ। তার বড় ভাই মাজহারুল ইসলাম ফাহিম জাকসুর নির্বাচনে জিএস পদে বিজয়ী হয়েছেন।

মাজহারুল ও ফাইয়াজ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার এলাকার বাসিন্দা এবং ইসলামী ব্যাংক কর্মকর্তা আমিরুল ইসলাম মঞ্জুর বড় ছেলে।

মাজহারুলের বাবা আমিরুল ইসলাম বলেন, মাজহারুল ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী এবং ভদ্র স্বভাবের। ২০১৬ সালে নোয়াখালী জেলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি, ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হয়। পড়ালেখার পাশাপাশি সে অনেক ধরনের সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মাজহারুল অগ্রণী ভূমিকা পালন করেছে। তার সন্ধান জানতেই ২৪ জুলাই আমার ছোট ছেলেকে পুলিশ তুলে নিয়ে যায়। তিন দিন পর তাকে ডিবি কার্যালয়ে পাঠানো হয়। মিথ্যা সাক্ষ্য না দেওয়ায় তাকে নির্মম নির্যাতন করা হয়েছিল।

আমিরুল বলেন, ১৭ বছর বয়সী ফাইয়াজকে হাতে দড়ি বেঁধে আদালতে তোলে পুলিশ। আদালত তার রিমান্ড মঞ্জুর করে। এতে দেশবাসী ক্ষোভে ফেটে পড়ে। ফাইয়াজ কিশোর জুলাইযোদ্ধা হিসেবে সারা দেশে পরিচিতি পায়। তার ইস্যুতে জাতিসংঘও বিবৃতি দিয়েছিল।

ফলাফল ঘোষণার পর জাকসুর নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম বলেন, যেদিন শিক্ষার্থীরা আমাদের স্বীকৃতি দেবে যে, আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি, এ ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী যারা আমোদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের আমানতের ভার আমরা রক্ষা করতে পেরেছি, সেই দিন আমরা বলতে পারব আমরা বিজয় অর্জন করতে পেরেছি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান এবং কমিশনের সদস্যসচিব একেএম রশিদুল আলম আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। জাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু। এজিএস (ছাত্র) পদে ফেরদৌস আল হাসান ও এজিএস (ছাত্রী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন। তারা দুজনই ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১১

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১২

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৩

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৪

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৫

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৬

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৭

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৮

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৯

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

২০
X