যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে যবিপ্রবির চমক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। ছবি : কালবেলা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। ছবি : কালবেলা

যুক্তরাজ্যভিত্তিক বিশ্ববিখ্যাত শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই)-এর ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৬’-এ ১০০১ থেকে ১২০০ এর মধ্যে স্থান করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

প্রকাশিত এ র‌্যাংকিং অনুযায়ী দেশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান এবং দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯ম স্থানে রয়েছে যবিপ্রবি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) টাইমস হায়ার এডুকেশন’র ওয়েবসাইটে এ র‌্যাংকিং প্রকাশিত হয়েছে। প্রকাশিত এ তালিকায় আছে দেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয়। তবে সবগুলোর অবস্থান ৮০০-এর পরে।

শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে র‌্যাংকিং করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’।

প্রকাশিত তালিকা অনুযায়ী অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে ড্যাফোডিল ৮০১ থেকে ১০০০-এর মধ্যে দেশে প্রথম স্থানে রয়েছে। একই সীমার মধ্যে দ্বিতীয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, তৃতীয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চতুর্থ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় রয়েছে।

১০০১ থেকে ১২০০-এর মধ্যে থেকে পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সামীর মধ্যে রয়েছে ষষ্ঠ অবস্থানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সপ্তম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), অষ্টম ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং দশম স্থানে রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। এর বাইরে ১১তম রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১২তম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ১৩তম অবস্থানে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই)-এর ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৫’-এ যবিপ্রবির অবস্থান ছিল ৮০১ থেকে ১০০০-এর মধ্যে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১০

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১১

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১২

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৩

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৪

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৫

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৬

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৭

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৮

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৯

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

২০
X