বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ক্লাসের ফাঁকে ‘চা খেতে’ গিয়ে ধরা ইবি ছাত্রলীগ নেতা

আটককৃত হাসান তুষারকে থানায় হস্তান্তর করে বিশ্ববিদ্যায় প্রশাসন (লাল চিহ্নিত)। ছবি : সংগৃহীত
আটককৃত হাসান তুষারকে থানায় হস্তান্তর করে বিশ্ববিদ্যায় প্রশাসন (লাল চিহ্নিত)। ছবি : সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস করতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। পরে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রোববার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ভবনের সামনে শিক্ষার্থীরা তাকে আটক করে।

আটককৃত হাসান তুষার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ বিভাগের শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইবি শাখার সহ-সম্পাদক। তিনি শাহ আজিজুর রহমান হলের (তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) ২১৩ নম্বর রুমে থাকতেন।

জানা যায়, মাস্টার্সের ক্লাস করতে ক্যাম্পাসে আসেন তুষার। পরে মীর মশাররফ হোসেন ভবনের সামনে চা খাওয়ার সময় তাকে দেখতে পেয়ে শিক্ষার্থীরা তাকে ধরে ফেলে। পরে তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।

শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ বলেন, এই ছেলে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বিভিন্ন অপকর্ম করেছে। শিক্ষার্থীদের হুমকি-ধমকি দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটির লিস্টে অনেকেরই নাম আসেনি। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নামে শোকজ নোটিশ থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। ছাত্রলীগ এখন আবার সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে।

আটক হুসাইন তুষার বলেন, ‘আমি আগে থেকেই বিভাগে ক্লাস করতাম। অনার্স পরীক্ষাও অংশগ্রহণ করেছি। তখন কেউ কিছু বলেনি। আজ মাস্টার্সের ক্লাস আসলে তারা আমাকে আটক করে।’

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতা হওয়ার অভিযোগে তাকে পাকড়াও করে প্রক্টর অফিসে নিয়ে এসেছে। পরে আমরা তাকে ইবি থানায় সোপর্দ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে।

এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের হাতে তাকে হস্তান্তর করেছে। এরপরে তারা যদি মামলা করে আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১০

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১১

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১২

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৩

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৪

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৫

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৬

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৭

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৮

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

২০
X