জবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিভাজনের রাজনীতি করে দেশকে ভালোবাসা যায় না : ছাত্রশিবির সেক্রেটারি

বিভাজনের রাজনীতি করে দেশকে ভালোবাসা যায় না : ছাত্রশিবির সেক্রেটারি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সাদ্দাম হোসেন। ছবি : কালবেলা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, শুধু চেতনার কথা বলে, বিভাজনের রাজনীতি করে দেশকে ভালোবাসা যায় না।

রোববার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনে মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে শাখা শিবিরের আয়োজিত ‘অদম্য মেধাবী সংবর্ধনা-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

সাদ্দাম বলেন, দেশের উন্নতির জন্য শিক্ষাখাতে বাজেট বাড়াতে হবে। যেখানে জিডিপির ৬ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার কথা, সেখানে ২ শতাংশও দেওয়া হয় না।

তিনি বলেন, বাংলাদেশের সমসাময়িক স্বাধীন হওয়া অনেক দেশ এখন ইকোনমিক হাব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। একটি দেশের জনগণকে জনশক্তিতে রূপান্তর করতে পারলে এবং দক্ষ করতে পারলেই উন্নতি সম্ভব। দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করলে তবেই দক্ষ জনশক্তি তৈরি হবে। তখনই দক্ষতাসম্পন্ন মানুষদের মূল্যায়ন সম্ভব হয়।

সাদ্দাম আরও বলেন, আমাদের প্রত্যাশা ছিল শিক্ষা কার্যক্রম বাড়ানো। কিন্তু এ দেশে কোটি কোটি টাকা দুর্নীতি হয় এ ব্যাপারে কারো নজর নেই। শিক্ষকদের সামান্য চাহিদা দিতে ব্যর্থ। বিগত সময়ে লাখ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। যা দিয়ে আট বছরের বাজেট করা সম্ভব। এ দেশের ট্যাক্স পেয়ারদের মধ্য ৭৫ শতাংশ ট্যাক্স দেয় না। যারা দেয় সেসবও শুভংকরের ফাঁকি।

বিশেষ অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, আমরা প্রত্যেকেই যার কাছ থেকে পাব তাকে নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু যার কাছ থেকে পাব না, তাকে নিয়ে কোনো প্রত্যাশা করি না। ছাত্রশিবির যেন তাদের নিয়ে প্রতিবছর এটা করেন। একটা লিস্ট করেন, যাতে এর বাইরেও কাজ করতে পারেন। কল্যাণমুখী রাষ্ট্রের উচিত তাদের কথা ভাবা।

অনুষ্ঠানে মোট ৩৫ জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রত্যেককে তিন হাজার টাকার নগদ অর্থ, একটি সিরাতের বইসহ উপহারসামগ্রী দেওয়া হয়েছে।

শাখা ছাত্রশিবিরে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মো. রিয়াজুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. তোহিদ হোসাইনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X