ইবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে আ. লীগের প্রচারণা, আরও এক শিক্ষার্থীকে থানায় সোপর্দ

আটক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
আটক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষে ফেসবুকে প্রচারণা চালানোর অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফের এক ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ম্যানেজমেন্ট বিভাগের পরীক্ষার হল থেকে তাকে আটক করে প্রক্টরিয়াল বডির হেফাজতে নেওয়া হয়। পরে তাকে ইবি থানায় সোপর্দ করা হয়। আটক হওয়া শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আকিব মাসুদ।

জানা যায়, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ম্যানেজমেন্ট বিভাগের ৪র্থ বর্ষের ২য় সেমিস্টারের পরীক্ষা দিচ্ছিলেন আকিব। পরে দুপুর ১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী তাকে আটক করতে বিভাগের সামনে গিয়ে অবস্থান নেয়।

এ সময় শিক্ষার্থীরা তাকে পরীক্ষার হল থেকে আটক করে মারধর করতে গেলে প্রক্টরিয়াল বডির সদস্যরা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় সোপর্দ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, আকিব গত বছরের ৫ আগস্টের পরে নিয়মিত ফেসবুকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে বিভিন্ন পোস্ট দিয়ে আসছেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে থাকা অবস্থায় জুনিয়র শিক্ষার্থীদের র‍্যাগিং দেওয়ারও অভিযোগ রয়েছে তারা বিরুদ্ধে। এ ছাড়া তাকে শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও শোক দিবসের আলোচনা শেষে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

আকিব মাসুদ বলেন, আমি আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছি এবং আমার পরিবারও আওয়ামী লীগ করে। আমি একসময় ছাত্রলীগের কর্মী ছিলাম। পরে শৃঙ্খলা ভঙের কারণে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়। আমি এতদিন ক্লাস-পরীক্ষা দিলেও কোনো সমস্যা হয়নি। আমি পূর্বেও ক্লাস করেছি। আজ পরীক্ষা দিতে এলে তারা আমাকে আটক করে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, একজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X