ইবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের পক্ষে ফেসবুকে প্রচারণা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে থানায় সোপর্দ

আটক ইবি শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
আটক ইবি শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষে নিয়মিত ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী সাগর আহমেদকে আটক করে ইবি থানায় সোপর্দ করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে পরীক্ষা দেওয়ার সময় তাকে আটক করা হয়।

জানা যায়, সকাল ৯টা থেকে তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা দিচ্ছিলেন সাগর। দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী ভবনের সামনে অবস্থান নেন এবং পরে পরীক্ষার হল থেকে তাকে আটক করতে যান। এ সময় তারা মারধরের চেষ্টা করলে প্রক্টরিয়াল বডির সদস্যরা সাগরকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে যান। এরপর তাকে ইবি থানায় হস্তান্তর করা হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাগর নিয়মিত আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও শেখ হাসিনার পক্ষে পোস্ট দিয়ে আসছেন। সর্বশেষ ১৩ নভেম্বর আওয়ামী লীগ ঘোষিত লকডাউন সফল করার আহ্বান জানিয়ে পোস্ট দেন।

তবে আটক শিক্ষার্থী সাগর আহমেদ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করে বলেন, আমি ফেসবুকে পোস্ট দিয়েছি, এটা সত্য। আমার পরিবার আওয়ামী লীগ করে, কিন্তু আমিও ও আমার পরিবার আওয়ামী আমলেও নির্যাতনের শিকার হয়েছি। আমি কখনো ক্যাম্পাসে বা বাইরে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। পরীক্ষা দিতে আসতেই আমাকে আটক করা হয়েছে।

ইবি থানার ওসি মেহেদী হাসান বলেন, সে বর্তমানে আমাদের হেফাজতে আছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

১০

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১১

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১২

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৩

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৪

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৫

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৬

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৭

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৮

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৯

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

২০
X