মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইসলমী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ইবি শিক্ষকের ওপর হামলার ঘটনায় সড়ক অবরোধ

বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করা আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্খীরা। ছবি : কালবেলা
বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করা আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্খীরা। ছবি : কালবেলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের ওপর হামলার ঘটনায় সড়ক অবরোধ করেছেন বিভাগটির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৯টায় হামলাকারীকে গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেন তারা।

জানা যায়, বুধবার (৭ জুন) সকালে প্রতিদিনের মতো প্রাতঃভ্রমণে বের হন মোস্তাফিজুর রহমান। এ সময় কুষ্টিয়া শহরের হাউজিং ‘ডি’ ব্লক আবাসিক এলাকায় হামলার শিকার হন তিনি। তার প্রতিবেশী অগ্রণী ব্যাংক চৌড়হাস শাখার কর্মকর্তা সোহেল মাহমুদ এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন শিক্ষক মোস্তাফিজুর রহমান। এ ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন বিভাগটির শিক্ষার্থীরা। পরে সেখান থেকে পার্শ্ববর্তী কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় প্রক্টরিয়াল বডির দুজন সদস্য গিয়ে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ১০টার দিকে অবরোধ তুলে নেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘প্রক্টরিয়াল বডির সদস্যের কাছে আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী সোহেল মাহমুদকে গ্রেপ্তারের দাবি জানিয়েছি। তারা আমাদের দাবি আদায়ের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নিই। যদি ২৪ ঘণ্টায় হামলাকারীকে গ্রেপ্তার না করা হয়, তাহলে আমরা আবারও অবরোধ কর্মসূচি পালন করব।’

দায়িত্বপ্রাপ্ত প্রক্টর (সহকারী প্রক্টর) অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, বুধবার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের ওপর অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রেক্ষাপটে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিল। আমরা নিয়মতান্ত্রিকভাবে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X