রাবি প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

রাবি শিক্ষার্থীর ‘অস্বাভাবিক’ মৃত্যু

নিহত রাবি শিক্ষার্থী ফুয়াদ আল খতিব। ছবি : কালবেলা
নিহত রাবি শিক্ষার্থী ফুয়াদ আল খতিব। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফুয়াদ আল খতিব নামের এক শিক্ষার্থীর ‘অস্বাভাবিক’ মৃত্যু হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের ১৮৪ নম্বর কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ একরামুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষ ও ওই হলের আবাসিক শিক্ষার্থী। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম রাজিবপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আবাসিক হল সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফুয়াদ গ্রামের বাড়িতে যান। পরে গতকাল শনিবার রাত ৩টার দিকে তিনি তার কক্ষে প্রবেশ করেন। এরপর আজ বিকেল ৩টা পর্যন্ত তার সহপাঠীরা তাকে মোবাইল ফোনে না পেয়ে তার কক্ষে আসেন এবং তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে হল প্রশাসনের সহায়তায় অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ একরামুল ইসলাম বলেন, ‘আবাসিক শিক্ষার্থীদের সহায়তায় ফুয়াদকে অচেতন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শবেবরাতে যা করবেন, যা করবেন না

পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান

পাকিস্তানে তুমুল সংঘর্ষ, নিহত প্রায় দেড়শ

রোজা অবস্থায় পিরিয়ড শুরু হলে কী করবেন?

সাভারে বিএনপির নির্বাচনী অফিসে হামলার অভিযোগ

বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ১৯ জনকে বহিষ্কার

কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন বিসিবির

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলায় হামাসের হুঁশিয়ারি

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

জামায়াত আমিরের ‘এক্স’ পোস্টের প্রতিবাদে ঢাবিতে ঝাড়ু মিছিল

১০

শীর্ষ পদে নারীদের না আসার ব্যাখ্যা দিলেন জামায়াত নেত্রী

১১

দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

১২

‘পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি’

১৩

অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলকারাজের নতুন ইতিহাস

১৪

জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

১৫

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

১৬

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

১৭

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

১৮

ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স

১৯

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

২০
X