ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ১১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

ঢাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৩-২৪ শুরু হয়েছে। শুক্রবার (০৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ এবং পপুলেশন সায়েন্সেস বিভাগের মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় মোট ৮৩টি ফুটবল টিম অংশগ্রহণ করবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে সব ধরনের জ্ঞান-বিজ্ঞানের গবেষণা, চর্চা ও বিকাশ হয়। বিজ্ঞান, প্রকৌশলবিদ্যা, চিকিৎসাবিজ্ঞান, মানববিদ্যা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ সব সহশিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এগুলো বিবেচনায় নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উপাচার্য উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাবি ফুটবল কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনের সভাপতিত্বে শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক শাহজাহান আলী এবং কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ইশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১০

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১১

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১২

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১৩

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১৪

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১৬

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৭

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৮

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৯

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

২০
X