খুবি প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ
উচ্চশিক্ষা

খুলনা বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী বাড়ছে

খুলনা বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
খুলনা বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহ বাড়ছে বিদেশি শিক্ষার্থীদের। উচ্চশিক্ষার অনুকূল পরিবেশ, আধুনিক সুযোগ-সুবিধা, আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম, শিক্ষা খাতে প্রযুক্তি ও ডিজিটাল ব্যবস্থাপনা যোগ হওয়াসহ নানা কারণে এ বিশ্ববিদ্যালয়ের প্রতি ঝুঁকছেন তারা। এতে আন্তর্জাতিক র্যাংকিং এ মর্যাদাপূর্ণ অবস্থান সৃষ্টির পথে এগিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। সম্প্রতি ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৪: টপ গ্লোবাল ইউনিভার্সিটি’ শীর্ষক এ র্যাংকিংয়ে স্থান পেয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়, যা ইতিবাচক হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩৪। যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, নেপাল, ভারত, কানাডা ও ইতালির শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে ফার্মেসি ডিসিপ্লিনে ৭ জন, সিএসই ডিসিপ্লিনে ৬ জন, স্থাপত্য ডিসিপ্লিনে ৫ জন, ইসিই ডিসিপ্লিনে ৪ জন, অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে ৪ জন, বিজিই ডিসিপ্লিনে ২ জন, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি, পদার্থবিজ্ঞান, গণিত ও ইংরেজি ডিসিপ্লিনে ১ জন করে শিক্ষার্থী এবং মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারে ২ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। অধ্যয়নরত ৩৪ জন বিদেশি শিক্ষার্থীর মধ্যে ২১ জন ছাত্র ও ১৩ জন ছাত্রী। যাদের মধ্যে ২১ জন ছাত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও ১১ জন ছাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে থাকেন। এ ছাড়া মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারে অধ্যয়নরত দুইজন ছাত্রী খুলনা শহরে ভাড়া থাকেন।

এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থী সন্তোষ কুমার গুপ্ত বলেন, এ বিশ্ববিদ্যালয় থেকে ইতোপূর্বে অনেক নেপালি শিক্ষার্থী গ্র্যাজুয়েট হয়েছেন। তাদের কাছে সুনাম শুনেই এখানে ভর্তি হয়েছি। শিক্ষার অনুকূল পরিবেশ, আন্তর্জাতিকমানের কারিকুলাম ও শিক্ষকদের আন্তরিকতাই এখানে বিদেশি শিক্ষার্থীদের টেনে আনে।

খুলনা বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি তথ্য তুলে ধরা, আলাদা ডেস্ক বা ব্যবস্থাপনার মাধ্যমে তাদের সহায়তা করাসহ নানা কাজ করে দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. মোরসালিন বিল্লাহ বলেন, এখানে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সার্বিক সুযোগ-সুবিধা দেওয়ার ব্যাপারে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এ ব্যাপারে অনেক আন্তরিক। তিনি নিয়মিত শিক্ষার্থীদের নানাবিধ সুযোগ-সুবিধার কথা জানতে চান। কোনো সমস্যা হলে দ্রুতই সমাধান করে দেন।

এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, এ বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি ও সেশনজট নেই। রয়েছে শিক্ষার অনুকূল পরিবেশ ও সময়োপযোগী কারিকুলাম। বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হয়েছে নানা ধরনের সুযোগ-সুবিধা। অবকাঠামোগত উন্নয়ন ও সঠিক ব্যবস্থাপনার কারণে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এসব কারণেই বিদেশি শিক্ষার্থীরা এখানে ভর্তিতে আগ্রহী হয়ে উঠছে।

তিনি বলেন, বর্তমানে দুটি হলের আলাদা দুটি উইংয়ে বিদেশি শিক্ষার্থীরা থাকছেন। তবে আগামীতে তাদের জন্য আলাদা ডরমিটরি করার উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক র্যাংকিংয়ে যেতে হলে বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী থাকা গুরুত্বপূর্ণ। এ বছর কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে মর্যাদাপূর্ণ স্থান পেয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। এটা আমাদের একটা সাফল্য। এই সাফল্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ফসল। এই সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১০

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১১

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১২

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৩

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৪

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৫

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৮

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৯

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

২০
X