ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে ফরেনসিক সায়েন্স ও সাইকোলজিবিষয়ক কর্মশালা

ঢাবিতে ফরেনসিক সায়েন্স ও সাইকোলজিবিষয়ক কর্মশালা। ছবি : কালবেলা
ঢাবিতে ফরেনসিক সায়েন্স ও সাইকোলজিবিষয়ক কর্মশালা। ছবি : কালবেলা

ফরেনসিক সায়েন্স ও সাইকোলজি বিষয়ে শিক্ষার্থীদের বিস্তৃত ব্যবহারিক জ্ঞান প্রদানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুই দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) ক্রিমিনোলজি বিভাগ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ফরেনসিক সাইকোলজি অ্যান্ড গ্রাফোলজির যৌথ উদ্যোগে বিভাগটির সেমিনার কক্ষে এই কর্মশালা শুরু হয় এবং তা চলবে আগামীকাল পর্যন্ত।

ক্রিমিনোলজি বিভাগের চেয়ারপারসন শাহারিয়া আফরিনের সভাপতিত্বে কর্মশালায় অপরাধ তদন্তে ব্যক্তির হাতের লেখা এবং শারীরিক অঙ্গভঙ্গি বিশ্লেষণের নানা প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ফরেনসিক সাইকোলজি অ্যান্ড গ্রাফোলজির পরিচালক মিরাজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. প্রিয়াঙ্কা কাক্কার।

কর্মশালায় বক্তারা সুস্পষ্ট ও বাস্তবিক অনুসন্ধানের জন্য এবং অপরাধের পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য আধুনিক ও পরিবর্তনশীল বিভিন্ন ফরেনসিক পরীক্ষা পদ্ধতির বাস্তবিক ধারণা প্রদান করেন। পাশাপাশি তাদের কার্যপ্রণালি এবং কার্যকারিতা সম্পর্কেও শিক্ষার্থীদের হাতে-কলমে বিস্তারিত শেখানো হয়।

সমাপনী বক্তৃতায় বিভাগীয় চেয়ারপারসন শাহারিয়া আফরিন আমন্ত্রিত অতিথিবর্গ, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, সাধারণ শিক্ষার্থীবৃ্ন্দ এবং উপস্থিত সকলকে ক্রিমিনোলজি বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বয়স, লিঙ্গ, মানসিক প্রকৃতিভেদে অপরাধের তদন্ত এবং অপরাধ শনাক্তকরণে ফরেনসিক পরীক্ষার অভূতপূর্ব অবদানের কথা উল্লেখ করেন।

কর্মশালায় অভিজ্ঞ ব্যক্তিবর্গের অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনা অপরাধবিদ্যা এবং ফরেনসিক বিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ দিকটির ওপর আলোকপাত করবে। পাশাপাশি ক্রিমিনোলজি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের ফরেনসিক অঙ্গনে জ্ঞান ও দক্ষতা অর্জনের মাত্রায় এক নতুন গভীরতা এবং দৃষ্টিভঙ্গি যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করে শাহারিয়া আফরিন কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X