কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

‘অটোপাস’ অসম্ভব, ইনকোর্স নিয়ে চলছে ‘প্রহসন’

ক্যারিয়ার ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ.এস.এম. আমানুল্লাহ। ছবি : কালবেলা
ক্যারিয়ার ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ.এস.এম. আমানুল্লাহ। ছবি : কালবেলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ.এস.এম. আমানুল্লাহ বলেছেন, ইনকোর্সের নামে শিক্ষা ব্যবস্থায় চলমান ‘প্রহসন’ বন্ধ এবং ‘অটোপাসের মতো অযৌক্তিক দাবি’ মেনে না নেওয়া হবে না। দেশের শিক্ষা ব্যবস্থাকে আর ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না বলেও তিনি মন্তব্য করেন।

শনিবার (২৪ মে) ঢাকাস্থ লালমাটিয়া সরকারি মহিলা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (BYLC) যৌথ উদ্যোগে আয়োজিত এক অনাড়ম্বর ক্যারিয়ার ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য তার বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় ইনকোর্স নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ইনকোর্সের নামে শিক্ষা ব্যবস্থায় প্রহসন চলছে। এ পরিস্থিতি মোকাবিলায় ইনকোর্স বিষয়ে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ক্লাসে শিক্ষার্থীদের ফিরিয়ে আনা ও উপস্থিতি বৃদ্ধির জন্য নানাবিধ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ড. আমানুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে পূর্বেকার সিদ্ধান্তহীনতা ও অব্যবস্থাপনা জনিত সমস্যার কথা স্বীকার করে বলেন, বিপুল সংখ্যক গ্র্যাজুয়েটদের ভবিষ্যৎ নিয়ে ভাববার অবকাশ কারো ছিল না। শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষে কর্মজীবনে প্রবেশে সহায়তার জন্য গৃহীত এই ক্যারিয়ার ক্লাব উদ্যোগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিক্ষার্থীরা এ ধরণের প্রশিক্ষণ নেওয়ার পর জাতীয় ও আন্তর্জাতিকভাবে কর্মক্ষম হতে পারবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহানারা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট উন্নয়ন কর্মী ও BYLC-এর নির্বাহী পরিচালক তাহসিনা আহমেদ, লালমাটিয়া সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর নাজমুল হক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X