কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক ছেড়ে নতুন কর্মসূচি ইউআইইউ শিক্ষার্থীদের

রাজধানীর নতুনবাজার মোড়ে ইউআইইউ শিক্ষার্থীদের অবস্থান।ছবি : সংগৃহীত
রাজধানীর নতুনবাজার মোড়ে ইউআইইউ শিক্ষার্থীদের অবস্থান।ছবি : সংগৃহীত

রাজধানীর নতুনবাজারে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন একাধিক দাবিতে আন্দোলনরত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলেও শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এর আগে উপাচার্যবিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে শনিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন ইউআইইউ শিক্ষার্থীরা।

পুলিশের লাঠিচার্জে একবার রাস্তা ফাঁকা হলেও ১০ মিনিট পর শিক্ষার্থীরা ফের অবস্থান নেন। এতে কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডাগামী সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলেও শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। সেই সঙ্গে ৫ দফা দাবি আদায়ে রোববার (২২ জুন) সকাল ১০টা থেকে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

শিক্ষার্থীদের পাঁচ দাবি হলো :

১. অন্যায়ভাবে সব বহিষ্কৃত শিক্ষার্থীকে নিঃশর্ত বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

২. বহিষ্কার প্রক্রিয়ার সঙ্গে জড়িত সব ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঠিক তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে।

৩. বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম-অসুবিধা ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রিফর্ম দাবিসমূহ বাস্তবায়ন করতে হবে।

৪. বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি স্বাধীন সংস্কার কমিশন গঠন করতে হবে।

৫. বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১৫ শতাংশ কর বাতিল করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X