কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৩:৫৬ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

নারী শিক্ষার্থীদের হলের সমস্যা সমাধানে ভিসির কাছে এক্টের স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এক্টের স্মারকলিপি প্রদান। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এক্টের স্মারকলিপি প্রদান। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারী শিক্ষার্থীরা হলে প্রতিনিয়ত নানাবিধ সমস্যা ও সীমাবদ্ধতার সম্মুখীন হচ্ছেন জানিয়ে তিন দফা দাবিতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি দিয়েছে অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন (এক্ট) সংগঠন।

রোববার (২৯ জুন) ভিসি ও প্রক্টরের কাছে দেওয়া স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারী শিক্ষার্থীরা হলে প্রতিনিয়ত নানাবিধ সমস্যা ও সীমাবদ্ধতার সম্মুখীন হচ্ছেন, যা তাদের সুশিক্ষা অর্জনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। একটি নিরাপদ, স্বাস্থ্যকর, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হলে এই সমস্যাগুলোর দ্রুত সমাধান প্রয়োজন।

নারী শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে স্বস্তিদায়ক করে তুলতে অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশনের (এক্ট) তিন দফা দাবি হলো:

হলে অবস্থানরত নারী শিক্ষার্থীর মা কিংবা বোনকে জরুরি প্রয়োজনে হলে সাময়িক অবস্থানের সুযোগ দিতে হবে।

অনাবাসিক শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে (যেমন : পরীক্ষা, অসুস্থতা) নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে হলে সাময়িক অবস্থানের সুযোগ দিতে হবে।

নারী শিক্ষার্থীদের নির্দিষ্ট কার্ড চেকের মাধ্যমে প্রত্যেক হলে প্রবেশের অনুমতি প্রদান করতে হবে।

এক্টের প্রতিনিধি মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাফিসা ইসলাম সাকাফি বলেন, প্রতিটি ছাত্রীর জন্য হলের নিয়মকে শিথিল করে শিক্ষার সুযোগ আরো স্বস্তিদায়ক করার ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে ভিসি স্যার এবং প্রক্টর স্যার উদ্যোগ গ্রহণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১০

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১১

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১২

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৩

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১৪

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১৫

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৭

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৮

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৯

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

২০
X