কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ

এক দিনের জন্য স্থগিত একাদশের অনলাইন ভর্তি কার্যক্রম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম এক দিনের জন্য বন্ধ থাকবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তির জন্য শিক্ষার্থীরা আজ অনলাইনে কোনো আবেদন করতে পারবে না। তবে আগামীকাল, বুধবার, ৬ আগস্ট থেকে যথারীতি ভর্তি কার্যক্রম পুনরায় শুরু হবে। শিক্ষার্থীরা তখন আগের নিয়ম অনুযায়ী তাদের আবেদন জমা দিতে পারবে।

গত ২৫ জুলাই শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়। নীতিমালা অনুযায়ী, ৩০ জুলাই থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া চলবে ১১ আগস্ট পর্যন্ত। এবারের ভর্তিতে ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। বাকি ৭ শতাংশ আসন সংরক্ষিত থাকবে মুক্তিযোদ্ধা কোটা (৫ শতাংশ) এবং শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য (১+১ শতাংশ)। সংরক্ষিত কোটার আসন ফাঁকা থাকলে মেধার ভিত্তিতে সেগুলো পূরণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১০

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১১

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১২

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৩

১১ রানে হারল বাংলাদেশ

১৪

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৫

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৬

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৭

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৮

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৯

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

২০
X