ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

হলে অসুস্থ ঢাবি ছাত্রীর হাসপাতালে মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : সংগৃহীত

হঠাৎ অসুস্থ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার্সের শিক্ষার্থী লিজা। অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করানোর চেষ্টা করা হয়। সেখানে সিট ফাঁকা না থাকায় ভর্তি করানো হয় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হলো না। না ফেরার দেশে চলে গেলেন তিনি।

শুক্রবার (১৫ আগস্ট) ভোরে মারা যান তিনি। লিজা ঢাবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের শিক্ষার্থী ছিলেন। থাকতেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে। তার গ্রামের বাড়ি নাটোর জেলায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ কালবেলাকে বলেন, তাকে প্রথমে ঢামেকে আইসিইউতে ভর্তি করানোর চেষ্টা করা হয় কিন্তু সিট ফাঁকা না পেয়ে পরবর্তীতে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরও তাকে বাঁচানো গেল না। ভোরে মারা যান লিজা।

শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে লিজার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রক্টর ও লিজার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৩

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৫

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৬

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৭

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৮

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৯

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

২০
X