বাঙলা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৫:৩১ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাত কলেজের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
সাত কলেজের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) প্রথমবারের মতো স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ বা ‘খ’ ইউনিটের পরীক্ষা শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টা থেকে শুরু হয়ে ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়। এ পরীক্ষার মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে মোট ৪ হাজার ৪৯৮টি আসন রয়েছে। এ ইউনিটে আবেদন পড়েছে ২৪ হাজার ৯৪টি। সে হিসেবে প্রতিটি আসনের জন্য লড়াই করছে গড়ে ৫ দশমিক ৩৬ শিক্ষার্থী। তবে পূর্বে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে অনিচ্ছুক হয়ে রিফান্ড আবেদন করেছেন ৮৯০ শিক্ষার্থী।

পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে MCQ পদ্ধতিতে, সর্বমোট ১০০ নম্বরের ভিত্তিতে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর। বাংলা ও ইংরেজি বিষয়ে ছিল ৫০ নম্বরের প্রশ্ন, আর সাধারণ জ্ঞান থেকে ছিল ৫০ নম্বরের প্রশ্ন। মেধাতালিকা প্রণয়নে ভর্তি পরীক্ষার ফলের পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর যোগ হবে।

ঢাকা কলেজ, ইডেন কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সার্বিক তত্ত্বাবধান করেছে ডিসিইউর অন্তর্বর্তী প্রশাসন। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি টিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১০

যুবদল নেতা বহিষ্কার

১১

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১২

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৩

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৪

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৫

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৬

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৭

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৮

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৯

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

২০
X