জবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে ধর্ষণের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

গাজীপুরে ১৩ বছরের এক শিশুকে অপহরণ করে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১৭ অক্টোবর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিক্টোরিয়া পার্কসংলগ্ন বিশ্বজিৎ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘আমার বোন ধর্ষণ কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে হবে, দিতে হবে’— এমন নানা স্লোগান দেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশে বারবার সংঘটিত ধর্ষণের ঘটনাগুলো কখনোই স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ও ন্যায়সংগত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগীদের নিরাপত্তা ও পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ধর্ষক ও নিপীড়নকারী ব্যক্তিদের একমাত্র ঠিকানা জেলখানা ও জাহান্নাম। গাজীপুরের ঘটনার দ্রুত বিচার করতে হবে।

শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, ইন্টেরিম সরকারের সময়ে অনেক ধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু বিচার হচ্ছে না। ধর্ষকের কোনো ধর্ম নেই— তার একমাত্র পরিচয় সে ধর্ষক। তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা বলেন, দেশে একের পর এক ধর্ষণকে স্বাভাবিক করা হচ্ছে, বিচার দীর্ঘায়িত করা হচ্ছে। অবিলম্বে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

অপরদিকে শাখা বাগছাসের আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, ধর্ষককে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে প্রকাশ্যে শাস্তি দিতে হবে।

বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X